নিউইয়র্কে একুশে টিভি’র অফিস উদ্বোধন:৩ সাংবাদিক কর্মকর্তার একুশে যোগদান
ইউএসএ নিউজ: বাংলাদেশের স্বনামধন্য ও আলোড়ন সৃষ্টিকারী টিভি চ্যানেল একুশে টিলিভিশনের নর্থ ইস্ট রিজিওন অফিস নিউইয়র্কে কার্যক্রম শুরু করেছে। একুশে টিভির নিউইয়র্ক অফিসে চীফ-কোঅর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন মূলধারার রাজনীতিক নিউইয়র্ক-নিউজার্সীর বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ হেলডন এম.ইউ.এ কমিশনার দেওয়ান বজলু। দৈনিক মানমজমিনের নিউইয়র্ক প্রতিনিধি , সাপ্তাহিক বাংলা পত্রিকার সাবেক চীফ রিপোর্টার এবং অনলাইন পত্রিকা ইউএসএ নিউজ এনওয়াই ডটকম সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম নিউইয়র্ক অফিসে চীফ রিপোর্টার হিসেবে যোগদান করেছেন।উক্ত অফিসে আজাদ আহামেদ চীফ ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছেন।

একুশে টিভি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসীদের খবর ও বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। প্রবাসীদের একুশে টিভি (ইটিভি) নিউইয়র্ক কার্যালয় ৭২-৩২, ব্রডওয়ে, স্যুইট-৩০৫, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন- ৯৭৩-৫৫৭-৭৪৫৩, ৬৪৬-২৪৪-৯৯২৯ এবং ৩৪৭-৭৪৪-৬৯৭৬ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
| নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একুশে টিভির অফিস উদ্বোধন করা হয়েছে। গত ৫ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে একুশে টিভির অফিস উদ্বোধন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. একেএম মোমেন।
|
| এসময় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নবনির্বাতি সভাপতি জন এন উদ্দিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মওলানা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে আগত অতিথিদের ইফতার গ্রহনের পর সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ড. একেএম মোমেন ও জন এন উদ্দিন। এর আগে উপস্থিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এবং একুশে টিভির চলার
পথে সবার সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন একুশে টিভির প্রধান সমন্বয়কারী দেওয়ান বজলু। রাষ্ট্রদূত একেএম মোমেন তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ-জাতির কল্যাণে অবদান রাখার উপর গুরুত্বারোপ করেন। জন এন উদ্দিন কমিউনিটির কল্যানে আরো বেশী ভূমিকা রাখার আহ্বান জানান এবং মিডিয়ার সার্বিক সহযোগিতা কামনা করেন। একুশে টিভির নিউইয়র্ক অফিস উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, পরিচালক, প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন একুশে টিভি নিউইয়র্ক অফিসের চীফ রিপোর্টার ও আজাদ আহমেদ চীফ ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করবেন। |

- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030