Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

একুশে টেলিভিশনের উপদেষ্টা বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: June 17, 2013 | 4:42 PM

বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী আর  নেই। ৭৩ বছর বয়সে গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তার মৃত্যুসংবাদে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। নাট্যাঙ্গনের অনেকেই ছুটে আসেন শমরিতা হাসপাতালে। আজ সকাল ১০টায় বরেণ্য এই নাট্যব্যক্তিত্ব’র মরদেহ তার সর্বশেষ কর্মস্থল একুশে টেলিভিশন ভবনের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে রাখা হবে। বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে দুপুর ২টা ৩০মিনিটে আতিকুল হক চৌধুরীর মরদেহ বিটিভিতে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর বিকেল ৪টায় তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবি কবরস্তানে দাফন করা হবে। আতিকুল হক চৌধুরী দীর্ঘদিন প্রস্টেট ক্যান্সার, ডায়বেটিস ও কিডনী রোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১৫ই জুন শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুল চৌধুরী বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রমের প্রসিদ্ধ জমিদার বাড়ির সন্তান। ১৯৩১ সালের ১৫ই ডিসেম্বর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে বাংলাদেশ বেতারের মাধ্যমে তার কর্মজীবন শুরু। এরপর পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে দীর্ঘ ১১ বছর শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছিলেন। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, টলস্টয়ের মত বহু নন্দিত লেখকের গল্প উপন্যাস তিনি সার্থকভাবে নাট্যরূপ দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার রচিত ও প্রযোজিত কালজয়ী নাটকের মধ্যে ‘বাবার কলম কোথায়’, ‘দূরবিন দিয়ে দেখুন’, ‘সার্কাস দেখুন’, ‘নীল নকশার নকশার সন্ধানে’, ‘নিঝুম দ্বীপের সন্ধানে’, ‘মামার বালিশ কোথায়’ উল্লেখযোগ্য। আতিকুল হক চৌধুরীর স্ত্রী জোহরা বেগম। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ