একুশে টেলিভিশনের ৬ দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন
পবিত্র ঈদুল ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। এবারের ঈদে একুশে টেলিভিশনে ১৮টি নাটক, ৮টি টেলিফিল্ম, ৬টি চলচ্চিত্রের পাশাপাশি ঈদের দিন থেকে ছয়দিন পর্যন্ত রয়েছে ১টি ধারাবাহিক নাটক। এছাড়া ঈদ আয়োজনের ছয়দিনই থাকছে একুশের ফোনো লাইভ স্টুডিও কনসার্ট। নাচ, গান, টকশো, ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক আর সিনেমা সবকিছু নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদুল ফিতরের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। ঈদের অনুষ্ঠান সম্পর্কে একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোশরাফুল আলম বাচ্চি জানান, দেশের স্বনামধন্য নির্মাতাদের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রের পাশাপাশি একুশের নিজস্ব অনুষ্ঠানেও রয়েছে বরাবরের মতো বিভিন্ন চমক। আশা করছি এবারের ঈদে দর্শক একুশে টেলিভিশনের সঙ্গেই থাকবেন। নাটকগুলোর মধ্যে রয়েছে মান্নান হীরার রচনা এবং আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘একই সুরের সুতোয় বাঁধা’, এটিএম শামসুজ্জামানের গল্প এবং হাসান জাহাঙ্গীরের পরিচালনায় নাটক ‘আমার বউ সব বুঝে’, গিয়াস উদ্দিন সেলিমের রচনা এবং পরিচালনায় ‘স্ত্রী’, তৌহিদুর রহমান রুবেলের রচনা ও পরিচালনায় ‘বাবা সব জানে’, ড. হোসনে আরা জলির রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘জায়গাসুদ্ধ বাড়ি’, অনিমেষ আইচের রচনা এবং পরিচালনায় ‘তোমায় না দেখলে বাঁচে না প্রাণ’, বৃন্দাবন দাসের রচনা ও দিপু হাজরার পরিচালনায় নাটক ‘গান মজিদ’, অঞ্জন আইচের রচনা এবং পরিচালনায় নাটক ‘চন্দ্রমল্লিকা’, খলিলুর রহমান শাওনের রচনা এবং কায়সার আহমেদের পরিচালনায় ‘কেঠায় কইছে ভালবাসা ভাল না’, মোহন খানের রচনা এবং পরিচালনায় নাটক ‘বলো না তুমি কে’, ড. জাহিদুল ইসলাম জিননুর রচনা এবং ইমাম রিপনের পরিচালনায় ‘দ্য বেডশিট’, হিমু আকরামের রচনা ও পরিচালনায় নাটক ‘টিপু সুলতানের হাতি’, রুদ্র মাহফুজের রচনা এবং বিইউ শুভর পরিচালনায় নাটক ‘চিঠি’, মানন্সুরা নবীর রচনা ও নুরুন্নবী রাসেলের পরিচালনায় নাটক ‘দৃশ্য অদৃশ্যর স্পর্র্শ’, মো. মোবারক হোসেনের রচনা এবং পংকজ ঘোষের পরিচালনায় ‘বাড়িয়ে দাও হাত’, টুটুল চৌধুরীর রচনা এবং মিজানুর রহমান লাবুর পরিচালনায় ‘সূচনার সমাপন’, মুজতবা আহমেদ মুরশেদের রচনা এবং মিজানুর রহমান লাবুর পরিচালনায় ‘খ্যাতি’ এবং সুজাত শিমুলের রচনা এবং দেবাশীষ বড়ুয়া দীপের পরিচালনায় নাটক ‘মেঘের পরে’। এছাড়া ঈদের ছয় দিনই থাকছে জাকারিয়া সৌখিনের রচনা এবং বি ইউ শুভর পরিচালনায় ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘নবনীতা… তোমার জন্য’।মানবজমিন
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity