Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: August 28, 2016 | 9:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলা ভাষায় বর্তমান সময়ের অন্যতম প্রধান কবি, একুশে পদকপ্রাপ্ত যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরী আর নেই। নিউইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানীয় সময় রবিবার সকাল ৭টায় তিনি মারা যান। কবির বয়স হয়েছিল ৭৪ বছর। কবি শহীদ কাদরী তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী।SHEHEED
কবিপত্নী নীরা কাদরী জানান, বেশ কিছু দিন ধরে শহীদ কাদরী অসুস্থ ছিলেন। উচ্চ রক্তচাপ এবং জ্বর নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সাত দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নিউইয়র্ক সময় ২৮ আগস্ট রবিবার সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কবির একমাত্র ছেলে আদনান কাদরী জানিয়েছেন, তাঁর বাবার জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সবার সঙ্গে পরামর্শ করে তা ঠিক করা হবে।
যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরী ১৯৪৭-পরবর্তীকালের বাংলা ভাষায় বিখ্যাত কবিদের একজন। কবি শহীদ কাদরী নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়ন করে নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেন।

এনআরবি নিউজ জানায়, নিউমোনিয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, তাপমাত্রা চরমে উঠা, ব্লাড-ইনফেকশন হওয়ায় মলের সাথে রক্ত যাওয়াসহ জটিল কিছু রোগে আক্রান্ত হওয়ায় ২১ আগস্ট ভোর রাতে তাকে এই হাসপাতালে নেয়া হয়েছিল। এর ৪দিন পর তার জ্ঞান ফিরলে তাকে খাবার দেয়া হয়। সে সময় তিনি তার স্ত্রীর সাথে এবং ভিজিটরদের সাথে কথাও বলেন। তবে তা ছিল অসংলগ্ন। প্রবাসের সাংবাদিক আকবর হায়দার কিরণ সে সময় (২৪ আগস্ট) তার একটি ভিডিও সাক্ষাতকার গ্রহণ করেন। সেটি ধারণ করেন প্রবাসের জনপ্রিয় ফটো-সাংবাদিক নিহার সিদ্দিক। সেটি হচ্ছে কবি শহীদ কাদরীর সর্বশেষ সাক্ষাতকার। তার মৃত্যুর সংবাদ জানার পর প্রবাসের কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা হাসপাতালে ছুটে যান। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ১৯৪২ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণকারি এই কবি তার জন্মের মাসেই মারা গেলেন। তিনি ১৯৮৫ সাল থেকেই যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন-যাপন করছিলেন। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের পর বছর দুয়েক আগে তাকে একুশে পুরস্কারে ভূষিত করা হয়।

কবি এক দশকেরও অধিক সময় যাবত কিডনি রোগে ভুগছিলেন। সপ্তাহে দুদিন তাকে হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করতে হতো। ৫ বছর যাবত তিনি হুইল চেয়ারে চলাফেরা করতেন। কবির প্রথম স্ত্রী নাজমুন্নেসা পিয়ারি থাকেন জার্মানীতে। দ্বিতীয় স্ত্রী ডানা ইসলাম মারা গেছেন। তৃতীয় স্ত্রী নীরা কাদরী ছিলেন কবির নিত্য সঙ্গী। মৃত্যুর সময়েও তিনি তার পাশেই ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ