একুশে পদক প্রাপ্ত বিজ্ঞানী ড. নুরান নবীকে প্রধান করে ময়মনসংহ বিভাগীয় তারুন্য ইউএসএ’র উপদেষ্টা পরিষদ গঠন
হাকিকুল ইসলাম খোকন : একুশে পদক প্রাপ্ত বিজ্ঞানী ড. নুরান নবীকে প্রধান করে ময়মনসংহ বিভাগীয় তারুন্য ইউএসএ এর ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংকৃতিক সংগঠন ময়মনসিংহ বিভাগীয় তারুন্য ইউএসএ-এর উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে গত রবিবার নিউইয়র্কের জ্যামাইকার মিরচ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালেকুজ্জামান সুমন এবং পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনির। আলোচনা সভায় সংঘঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্হিতিতে ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়। আন্তজার্তিক খ্যাতিসম্পন্য বিশিষ্ট বিজ্ঞানী, লেখক, গবেষক, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, নিউজার্সি প্লেনবু্রোর সিটি কাউন্সিলম্যান,একুশে পদকপ্রাপ্ত, বৃহওর ময়মনসিংহের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা ড. নুরান নবীকে প্রধান উপদেষ্ঠা নির্বাচিত করা হয়। উপদেষ্ঠা মন্ডলীর সদস্য হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বীরমুক্তিযোদ্ধা শরাফ সরকার, সাপ্তাহিক জন্মভুমি সম্পাদক রতন তালুকদার, স্বনামধন্য ফার্মাসিস্ট, প্রবীন কমিউনিটি এক্টিভিষ্ট আব্দুল আওয়াল সিদ্দিকী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুস সামাদ আজাদ, বৃহওর ময়মনসিংহবাসী ইউএসএ এর সভাপতি মাহাবুবুল আলম খসরু, বাপসনিউজ এডিটর ও ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদ আলম, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব, শেরপুরের কৃতিসন্তান মামুন রাশেদ, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব, শেরপুরের কৃতি সন্তান ইন্জি. খন্দকার এম এ রউফ উজ্জল, বৃহওর ময়মনসিংহবাসী ইউএসএ এর সাধারন সম্পাদক মৌ. এম এ বারী, সমাজসেবক ও কমিউনিটি এক্টিভিষ্ট খাইরুল ইসলাম, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মাহবুব মোর্শেদ বাবু, কমিউনিটির পরিচিত মুখ, দক্ষ সংগঠক মশিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও দক্ষ সংগঠক রুহুল আমিন জুয়েল, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি এক্টিভিষ্ট শফিকুল ইসলাম শফিক, জেমিনি ইউএসএ এর সম্পাদক বেলাল আহমেদ, এটিএন বাংলা ইউএসএ এর বার্তা সম্পাদক কানু দও, সময় টিভির বিশেষ সংবাদদাতা, লেখক ও সাংবাদিক হাসানুজ্জামান সাকী, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, বিশিষ্ট নারীনেএী জান্নাত রহমান তারামনি, স্বনামধন্য শিক্ষক আসমা আক্তার, দক্ষ সংগঠক মুহাম্মদ উছমান গনি, বিশিষ্ট সমাজসেবক খুরশেদ আলম বিপ্লব ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট আব্দুল মান্নাফ তালুকদারকে নির্বাচিত করা হয়। ময়মনসিংহ বিভাগীয় তারুন্য ইউএসএ এর প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির খান নবগঠিত উপদেষ্টা পরিষদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং প্রবাসে এই সংগঠনটিকে একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests