এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৭ : ওজনপার্ক ও ব্রাদার্স’র জয়, ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা’র পয়েন্ট ভাগাভাগি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র রমজান মাস আর ঈদুল ফিতরের পর বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র আয়োজিত চলতি বছরের এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৭ এর খেলা পুনরায় শুরু হয়েছে। দীর্ঘদিন বিরতীর পর সিটির কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে গত ২ জুলাই রোববার অপরাহ্নে লীগের তৃতীয় সপ্তাহের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে জ্যাকসন হাইটস ক্লাব ও আইসাব জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। অপরদিকে সোনার বাংলা ও ওজনপার্ক এফসি’র মধ্যকার খেরাটি ড্র হওয়ায় উভয়দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। উল্লেখ্য, এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে। লীগের খেলা শেষে শীর্ষ চার দলের (সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী) সমন্বয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণী: দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস ক্লাব ৪-০ গোলে সহজেই নিউজার্সী ইউনাইটেড-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার ১৭ ও ৩৬ মিনিটে বাবলু ২টি এবং ৩৪ মিনিটের সময় শরীফ গোল করে দলের বিজয় এগিয়ে নেয়। এছাড়া খেলার ৪০ মিনিটের সময় বিজয়ী দলের পাক্ষে সোহেল গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। আর এই বিজয়ের মধ্য দিয়ে জ্যাকসন হাইটস ক্লাব পূর্ণ পয়েন্ট অর্জন করে।
সোনার বাংলা ও ওজনপার্ক এফসি’র মধ্যে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। প্রথমার্ধের ২৩ মিনিটের সময় সোনার বাঙলা’র পক্ষে ওয়ালী গোলটি করেন (১-০)। অপরদিকে দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটের সময় ওজনপার্ক এফসি’র পক্ষে গোল করে খেলায় সমতা (১-১) ফিরিয়ে এনে পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
এছাড়া আইসাব ও ব্রঙ্কস স্টার-এর মধ্য অনুষ্ঠিত দিনের তৃতীয় ও শেষ খেলায় আইসাব ২-১ গোলে ব্রঙ্কস স্টারকে পরাজিত করে পয়েন্ট ভাগাভাগী করে নেয়। খেলার শুরুতেই অর্থাৎ ২ মিনিটের সময় আকস্মিকভাবে ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে জামাল গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর খেলার ৬ মিনিটের সময় ব্রঙ্কস স্টারের পক্ষে এলভিজ গোল করে সমতা (১-১) ফিরয়ে আনেন। ফলে জমে উঠে খেলা। জয়ের জন্য চলতে থাকে পাল্টাপাল্টি আক্রমন। খেলার শেষ মূহুর্তে আইসাব-এর পক্ষে রহমান গোল করে জয় নিশ্চিত করেন।
খেলাগুলো চলাকালীন সময় স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, প্রচার সম্পাদক কার্যকরী পরিষদ সদস্য তোফায়েল আহমেদ চৌধুরী, আবু তাহের আসাদ, মফিজুল ইসলাম রুমি প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।
আরো উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলগুলো হলো: জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস স্টার, ওয়ারিয়ার ও ব্রাদার্স অ্যালায়েন্স।
লীগের পরবর্তী খেলা আগামী ৯ জুলাই রোববার বিকেল সাড়ে তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। এদিন প্রথম খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও আইসাব এফসি, দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও নিউজার্সী ইউনাইটেড এবং তৃতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও জ্যাকসন হাইটস ক্লাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ