Monday, 7 September 2026 |
শিরোনাম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
সব ক্যাটাগরি

এক চার্জেই সারাদিন চলবে ম্যাকবুক এয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: June 12, 2013 | 4:45 AM

এক চার্জেই সারাদিন চলবে ম্যাকবুক এয়ারতরিকুর রহমান সজীব : টেক জায়ান্ট অ্যাপল’র জনপ্রিয় নোটবুক পণ্য ম্যাকবুক এয়ারে এখন একবার চার্জ দিলেই চলবে সারাদিন। ইন্টেলের চতুর্থ প্রজন্মের হাসওয়াল প্রসেসর ব্যবহার করে তৈরি করা এই ম্যাকবুক এয়ারের নতুন মডেলগুলোতে এই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সারাদিন বলতে একটি সাধারণ দিনের কর্মঘণ্টাকেই নির্দেশ করেছে অ্যাপল। অ্যাপল’র বার্ষিক আয়োজন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স’-এ এই তথ্য জানিয়েছেন অ্যাপল’র ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার। তিনি জানান, বর্তমানে ১১ ইঞ্চি আকৃতির ম্যাকবুক এয়ারের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ৫ ঘণ্টা পর্যন্ত। ইন্টেলের হাসওয়াল প্রসেসর ব্যবহার করায় এখন এই মডেলের ম্যাকবুক এয়ারে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ৯ ঘণ্টা পর্যন্ত। আর ১৩ ইঞ্চি মডেলে এখন সাত ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া গেলেও নতুন মডেলগুলোতে এই ব্যাটারি ব্যাকআপের পরিমাণ হবে ১২ ঘণ্টা পর্যন্ত। অর্থাত্ আক্ষরিক অর্থেই এখন একবার চার্জ দিয়ে সারাদিন চালানো যাবে ম্যাকবুক এয়ার। ম্যাকবুক এয়ারের এই বর্ধিত ব্যাটারি ব্যাকআপ প্রসঙ্গে বলতে গিয়ে শিলার বলেন, ‘লর্ড অব দ্য রিং-এর ভক্তরা এখন একবার ম্যাকবুক এয়ার চার্জ দিয়েই প্রায় পুরো ট্রিলজিটা উপভোগ করতে পারবে নির্বিঘ্নে।’ ম্যাকবুক এয়ারে বাড়তি আরও কিছু ফিচার যুক্ত করা হলেও ব্যাটারি ব্যাকআপটাই সকলের মনোযোগ আকর্ষণ করেছে বেশি। বাড়তি এসব ফিচারের মধ্যে রয়েছে ৮০২.১১এসি সমর্থন করায় এখনকার চাইতে দ্বিগুণ গতির ওয়াই-ফাই এবং দ্বিগুণ গতির জিপিইউ ইউনিট ব্যবহারে ৪০ শতাংশ বাড়তি গতির গ্রাফিক্স। সুইট অন করলে এটি নিমেষেই চালু হবে এবং ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে সক্ষম হবে বলেই জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ