Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

এক দিন অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নিউইয়র্ক শহর!

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: November 29, 2012 | 7:12 PM

বিশ্বের অন্যতম বিপজ্জনক জায়গা হিসেবে একসময় নিউইয়র্ক শহর পরিচিতি লাভ করেছিল। সেই অপরাধপ্রবণ শহরের বাসিন্দারা একটা দিন নিশ্চিন্তে কাটালেন। দিনটি ছিল গত সোমবার। এই দিন বুলেটের আঘাতে কেউ বিদ্ধ হয়নি। কেউ রক্তাক্ত হয়নি ছুরিকাঘাতে। খুনখারাবি, মারামারি—কোনো সহিংস ঘটনাই ঘটেনি। বলা হচ্ছে, নিউইয়র্ক শহরের সাম্প্রতিক ইতিহাসে এমন দিন আর আসেনি। নিউইয়র্কের পুলিশ বিভাগের প্রধান মুখপাত্র পল ব্রাউন বলেন, নিউইয়র্কের পুলিশ প্রথমবারের মতো এমন একটি শান্তিপূর্ণ দিন পার করল। পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাত ১০টা ২৫ মিনিট থেকে মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এই ২৪ ঘণ্টায় নিউইয়র্কে কোনো অস্ত্রবাজি হয়নি। মাত্র একটি গুলির ঘটনা ঘটেছে। তবে সেটি ছিল দুর্ঘটনাবশত। অস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে ১৬ বছরের একটি ছেলের ঊরুতে গুলিটি লাগে। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, এমন অপরাধমুক্ত দিন তাঁরা নিকট অতীতে স্মরণ করতে পারছেন না।আমেরিকান পুলিশ, ১৯৪৯-২০১২ বইয়ের লেখক টম রেপেট্টো বলেন, ‘৮০ লাখ মানুষের শহরে এ রকম একটা দিন সত্যিই দুর্লভ।’ পুলিশ বিভাগ জানায়, নিউইয়র্কে গত বছর সার্বিক অপরাধ ৩ শতাংশ বাড়লেও হত্যার পরিমাণ কমেছে ২ শতাংশ। আর চলতি বছর এ পর্যন্ত শহরটিতে ৩৬৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছর এ সময় পর্যন্ত ৪৭২টি হত্যাকাণ্ড ঘটেছিল। এবার ২৩ শতাংশ খুনের ঘটনা কমেছে, যা ৫০ বছরের মধ্যে সবচেয়ে কম। তা ছাড়া ২০১১ সালে চুরির ঘটনাও এবারের চেয়ে ৯ শতাংশ বেশি ঘটেছিল। টম রেপেট্টো বলেন, নিউইয়র্ক শহরের এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব পুলিশ বিভাগের। তাদের কঠোর অপরাধ দমন কৌশলের কারণেই সহিংসতা কমেছে। পুলিশের নেওয়া ‘থামাও ও তল্লাশি’ নীতি সফল হয়েছে। অবশ্য পুলিশের এ নীতি নিয়ে বিতর্ক আছে। নিউইয়র্কের ইতিহাসে ১৯৯০ সালে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছে। ওই বছর দুই হাজার ২৪৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিবিসি ও টেলিগ্রাফ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV