Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

এক ভুলে হাজার কোটি ডলার!

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: July 18, 2013 | 4:01 AM

                                            অনলাইন ডেস্ক : ধরুন একদিন ঘুম ভেঙে সকালে উঠে আপনার মেইল পরীক্ষা করে জানতে পারলেন বিশ্বের সবচেয়ে ধনী বনে গেছেন আপনি! শুধু যেমন-তেমন ধনী নয়, বিশ্বের সবচেয়ে বেশি সম্পদের মালিক কার্লোস স্লিমের চেয়েও কোটি কোটি ডলার বেশি রয়েছে আপনার! স্বপ্ন নয়, সত্যি ঘটেছে এমন একটি ঘটনা। সম্প্রতি অনলাইন লেনদেনের সাইট পেপল কর্তৃপক্ষের ছোট্ট এক ভুলের কারণে ৯২ কোয়াড্রিলিয়ন মার্কিন ডলারের মালিক বনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্রিস রেনল্ড। অবশ্য তা ছিল মাত্র অল্প সময়ের জন্যই! বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে,  যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার গণযোগাযোগ কর্মকর্তা ক্রিস রেনল্ড সম্প্রতি তার পেপল অ্যাকাউন্টের পরীক্ষা করে দেখতে গিয়ে তাজ্জব বনে যান। অ্যাকাউন্টে জমাকৃত ডলারের পরিমাণ দেখে তাঁর চোখ ছানাবড়া হওয়ার জোগাড়! ব্যালান্সে লেখা রয়েছে ৯২,২৩৩,৭২০.৩৬৮.৫৭৪,৮০০.০০. মার্কিন ডলার। এ বিশাল অর্থ যার অ্যাকাউন্টে রয়েছে তাঁকে তো বিশ্বের সবচেয়ে ধনী বলাই যায়! কারণ, ফোর্বসের হিসাব অনুযায়ী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্লোস স্লিমের সম্পদের আর্থিক মূল্য যে নেহাত ৭২,০০০,০০০,০০০ মার্কিন ডলার। অর্থের দিক থেকে লাখো গুন ধনী রেনল্ড। ভুল শুধু ভুল! রেনল্ড তার ব্যালান্স দেখে যতটা না খুশি হয়েছিলেন তাঁর সে খুশি কমতেও সময় লেগেছিল অল্পই। একটু পরেই পেপল অ্যাকাউন্টে লগ ইন করে তিনি দেখেন তাঁর অ্যাকাউন্ট শূন্য। অর্থাত্ নিমিষেই কোটিপতি থেকে শূন্য। পেপলের সঙ্গে যোগাযোগ করেন রেনল্ড। পেপল তাঁদের ভুল স্বীকার করে এবং এটা যে ভুলবশত হয়েছে তা বুঝতে পারায় রেনল্ডকে তারা ধন্যবাদ জানায়। এদিকে রেনল্ডকে যখন প্রশ্ন করা হয়, এ ভুল যদি ভুল না হয়ে সত্যি হত? রেনল্ড তাঁর উত্তরে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে বিশাল ঋণ তার সবটাই তিনি পরিশোধ করে দিতেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV