Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

এক মিনিটে ৭২ শব্দ টাইপ!

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: April 3, 2014 | 8:01 AM

টাইপিংআধুনিক প্রযুক্তির সহায়তায় মানুষ আগের তুলনায় আরও বেশি দ্রুত যোগাযোগ করতে পারছে। স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের ব্যবহার মানুষকে ‘টাচ’ টাইপিস্টে পরিণত করেছে। যুক্তরাষ্ট্র ও জাপানের গবেষকেরা হিসাব করে দেখেছেন, একজন মানুষ গড়ে মিনিট প্রতি ৭২টি শব্দ টাইপ করতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
গবেষকেরা দাবি করেছেন, স্মার্টফোনের টাচ স্ক্রিন প্রযুক্তির আবির্ভাবের অর্থ, সাধারণ মুঠোফোন ব্যবহারকারীরাও প্রতি সেকেন্ডে ছয়টি কি ছুঁতে পারেন এবং এই কি স্পর্শ করার ক্ষেত্রে ৯৪ শতাংশ ক্ষেত্রেই তাঁরা নির্ভুল থাকেন।
ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় ও কোব বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘অটোম্যাটিজম’ বা ‘স্বয়ংক্রিয় মনের কাজ’ নিয়ে গবেষণাকালে এই ফল পান। গবেষকেদের মতে, অবচেতন মনে বা সক্রিয় চিন্তা ছাড়াই মানুষ যে কাজগুলো করে তা অটোম্যাটিজম।
গবেষকেরা দাবি করেছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের মধ্যে ‘অটোম্যাটিজম’ বাড়ছে।
প্রযুক্তি অভ্যস্ততার কারণে অত্যন্ত জটিল কাজ মানুষ এখন অবচেতন মনেই করে ফেলছে। কিবোর্ডে কোন অক্ষরের অবস্থান কোথায় তা ঠিকমতো শনাক্ত করতে না পারলেও অনেকেই দ্রুতগতিতে টাইপ করতে পারেন।
গবেষকেরা ১০০ শিক্ষার্থীকে প্রচলিত কোয়ারটি লেআউটের কোনো অক্ষরবিহীন কিবোর্ড দেখান এবং ৮০ সেকেন্ড সময় দিয়ে একটি চিঠি টাইপ করতে বলেন। এতে দেখা যায় ৯৪ শতাংশ নির্ভুলভাবে কোনো অক্ষর না দেখেই মিনিটে ৭২ শব্দ টাইপ করেছেন শিক্ষার্থীরা। কিন্তু শূন্য ওই কিবোর্ডে কোনো কিতে কোন অক্ষর না শনাক্ত করার ক্ষেত্রে অনেক পিছিয়ে তাঁরা। এ সময় শূন্য কিবোর্ডে মিনিটে মাত্র ১৫টি অক্ষর শনাক্ত করতে পারেন তাঁরা।

স্নায়ুবিজ্ঞান বিশেষজ্ঞ ক্রিস্টি স্নাইডার জানিয়েছেন, আমরা যখন টাইপ করতে বসি আমাদের আঙুল কীভাবে চলে আমরা জানি না। এর অর্থ দাঁড়ায় আমরা অত্যন্ত জটিল কাজও অবচেতন মনে করে ফেলতে সক্ষম।প্রথম আলো  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ