Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

এক শতকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পাবে -গবেষণা তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: November 28, 2012 | 7:59 PM

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা জাতিসংঘের ভবিষ্যদ্বাণীর চেয়েও ৬০ ভাগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। এনভায়রনমেন্টাল রিসার্চ লেটারস নামক একটি সাময়িকীতে নতুন এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। উপগ্রহ ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির এ হার শনাক্ত করেছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর ৩ দশমিক ২ মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। গত ৩০ বছর ধরে এমনটি ঘটে আসছে। এর আগে এ হারটি ২ মিলিমিটার বলে ধারণা করা হয়েছিল। এ ধারা অব্যাহত থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক দশকের প্রতি বছর ৯ মিলিমিটার করে বৃদ্ধি পাবে। সে হিসেবে ২১০০ সালের মধ্যে এ উচ্চতা বৃদ্ধি পাবে এক দশমিক ২ মিটার।  এ পরিমাণ উচ্চতা বৃদ্ধি পেলে মালদ্বীপের মতো ছোট দ্বীপরাষ্ট্র এবং বাংলাদেশের মতো বদ্বীপ অঞ্চলের দেশগুলো সমুদ্রের পানিতে ভেসে যাবে। নিউইয়র্কের মতো উপকূলীয় শহরগুলোকে প্লাবন প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হবে।দ্য টেলিগ্রাফ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ