Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

এক হাজার ডলার বাজিতে যুক্তরাষ্ট্রের ড্রোন ছিনতাই!

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: July 2, 2012 | 9:20 AM

যুক্তরাষ্ট্রের টেক্সাস কলেজের একদল তরুণ গবেষক একটি চালকবিহীন বিমান (ড্রোন) ছিনতাই করে রীতিমতো ঘাম ঝরিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকর্তাদের। মাত্র এক হাজার ডলার বাজিতে তাঁরা ড্রোনটির পরিচালনায় থাকা কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে সফলভাবে কাজটি সারতে সক্ষম হন। ওই গবেষকেরা ‘স্পুফিং’ নামে পরিচিত একটি অত্যাধুনিক কৌশল ব্যবহার করে ড্রোনের অপারেটিং সিস্টেম হ্যাক করেন। এ কৌশলে তাঁরা প্রথমে ড্রোনের জিপিএস ব্যবস্থায় (গ্লোবাল পজিশনিং সিস্টেম) একটি নকল সংকেত পাঠান। পরে এর পুরো নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নেন।
ইউনিভার্সিটি অব টেক্সাসের খোলা স্টেডিয়ামে পরীক্ষামূলকভাবে ওই ছিনতাইয়ের সময় মধ্য আকাশ থেকে লাল রঙের একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী ড্রোন নিয়ন্ত্রণে নিয়ে নেন গবেষকেরা। ড্রোনটি তার কম্পিউটারে পাওয়া নির্দেশনা অনুযায়ী কিছুক্ষণ ওড়ার পর হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত হয় এবং প্রকৃত নির্দেশনা অনুসরণ করে স্বয়ংক্রিয়ভাবে মোড় ঘুরিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে প্রচণ্ড গতিতে এটি ভূমিতে নেমে এসে নিজেকে শেষ মুহূর্তে রক্ষা করতে সক্ষম হয়।
মাত্র ১০০০ ডলার বাজিতে পরীক্ষামূলকভাবে ছিনতাইয়ের এ ঘটনা ঘটলেও তা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের দারুণ বিচলিত করে। কেননা, এ পদ্ধতিতে একটি ড্রোনকে কম খরচেই ভয়ংকর করে তুলে তাঁকে দিয়ে ক্ষেপণাস্ত্রের মতো কোনো ভবনে আঘাত হানা সম্ভব।
ছিনতাইকারী দলটির নেতৃত্বদানকারী ও অস্টিন রেডিও নেভিগেশন ল্যাবরেটরির গবেষক অধ্যাপক টড হামফ্রেইস বলেন, তাঁর দল এ-যাবৎকালের সর্বাধুনিক ‘স্পুফিং’ ব্যবস্থা উদ্ভাবনে সক্ষম হয়েছে। আর এর মাধ্যমেই ওই ড্রোনকে নতুন ধরনের (নকল) নির্দেশনার সাহায্যে আয়ত্তে আনা সম্ভব হয়। তিনি আরও বলেন, ‘এ ব্যবস্থা কোনো যাত্রীবাহী বা মালবাহী বিমান ছিনতাইয়েও ব্যবহূত হতে পারে।’ পিটিআই।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ