Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

এটর্নী মঈন চৌধুরীর সহযোগিতায় দুই মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক বাংলাদেশী

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: January 25, 2018 | 11:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এটর্নী মঈন চৌধুরীর সহযোগিতায় ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক বাংলাদেশী। ঘটনার বিবারনী প্রকাশ – নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক বাংলাদেশী বৃহত্তর কুমিল্লা প্রবাসী ২০১৪ সালের ফেব্রুয়ারী ১ তারিখে নিউইয়র্ক সিটির পার্ক এন্ড রিক্রিয়েশন এর গাড়ির সাথে, তার চালিত উবার এর সংঘর্ষ হয়ে উনি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তিনি নিয়মিত চিকিৎসক এর তত্ত্বাবধানে চিকিৎসা নিতে থাকে। দূর্ঘটনার পর উনি এক্সিডেন্ট কেইস এ ক্ষতিপূরণ আদায়ে দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী এট ল’ জনাব মঈন চৌধুরীর সাথে যোগাযোগ করেন। এটর্নী চৌধুরী তার সহযোগী ল’ ফার্মের মাধ্যমে মামলাটি পরিচালনার কাজ শুরু করেন।
২০১৪ সালের জুলাইর ১৮ তারিখে নিউইয়র্ক কুইন্স সুপ্রিম কোর্ট এ নিউইয়র্ক সিটির বিরুদ্ধে যথা নিয়মে মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে এই মক্কেল এর শরীরে তিনটি অস্ত্রপাচার করা হয়। মামলার বিভিন্ন পর্যায়ে নিউইয়র্ক সিটি কর্তৃক নিয়োজিত এটর্নীরা তাদের ড্রাইভারের গ্রিন লাইট ছিল বলে দায় অস্বীকার করতে থাকেন। এটর্নী মঈন চৌধুরী সর্বক্ষেত্রে মক্কেলের কথা বিশ্বাস করে তার পক্ষে ট্রায়াল এ যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৭ সালের আগষ্ট মাসে দীর্ঘ কয়েক দিন ট্যায়েল চলাকালীন সময় এক পর্যায় নিউইয়র্ক সিটি কর্তৃক নিয়োজিত ল’ ফার্ম দুই মিলিয়ন ডলার ক্ষতিপূরণের প্রস্তাব দিলে এটর্নী চৌধুরীর সহযোগী এটর্নী ও মক্কেল সন্তুষ্ট হয়ে ২০১৭ সালের আগষ্ট মাসে মামলাটি নিষ্পত্তি করেন।
উল্লেখ্য এটর্নী মঈন চৌধুরী দীর্ঘদিন যাবৎ গাড়ি দূর্ঘটনা, কনস্ট্রাকশন কাজে দূর্ঘটনা, হাসপাতালে দূর্ঘটনা, ক্রুটিপূর্ণ জন্ম, ট্রিপ এন্ড ফল ও লীড পয়জনিং সহ বিভিন্ন বিষয়ে নিউইয়র্ক, নিউজার্সী, কানেকটিকাট, মিশিগান, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, জর্জিয়া ও ফ্লোরিডা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে তার সহযোগী এটর্নীদের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করে যাচ্ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ