এটিএন বাংলা ইউএসএর বার্তা সম্পাদক ফকীর সেলিমের গাড়ী থেকে টিভি ক্যামেরা ও ল্যাপটপ চুরি
এটিএন বাংলা ইউএসএর বার্তা সম্পাদক ফকীর সেলিমের গাড়ীর গ্লাস ভেঙ্গে ক্যামেরা এবং ল্যাপটপ খোয়া গেছে। ২২ এপ্রিল রোববার সন্ধ্যায় ফকীর সেলিম এ্যাস্টোরিয়ার ৩৬ এভিনিউয়ের কাছে ৩৫ ষ্ট্রিটে তার নিসান ভার্সা গাড়ীটি পার্ক করে ক্লাব সনমে যান। বিশ পচিশ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান গাড়ীর পেছনের সীটের বাম পাশের গ্লাস ভাঙ্গা। দরজা খুলে তিনি গাড়ীর ভেতরের সবকিছু এলামেলো দেখতে পান। পেছনের ট্রাংক খুলে দেখা যায় সেখানে রাখা সনি টিভি ক্যামেরা এবং নিজের ব্যাবহৃত ল্যাপটপ ব্যাগসহ উধাও। ল্যাপটপ ব্যাগে ব্যাংক্রে একটি চেক বইসহ কিছু গুরুত্বপূর্ন কাগজপত্র ছিল বলে তিনি জানান। তাৎক্ষনিকভাবে তিনি ৯১১ কল করলে ১১৪ প্রিসেন্ট থেকে পুলিশ আসে এবং তদন্ত করে।
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency