Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

এটিএম কার্ড

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: October 28, 2013 | 9:00 AM

 

এটিএম কার্ড

 

ডালাসের এক ব্যাংকে টাকা তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন ডন ওয়েটজেল। লম্বা লাইন দেখে মহাবিরক্ত তিনি। কুটেল কোম্পানির প্রোডাক্ট প্লানিংয়ের প্রেসিডেন্ট তিনি। অটোমেটেড ব্যাগেজ হ্যান্ডলিং ইকুয়েপমেন্ট তৈরি করা তার কোম্পানির কাজ। এখন লাইনে দাঁড়িয়ে টাকা তুলতেই যদি দিনের অর্ধেক চলে যায় তাহলে কাজ করবেন কখন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে ভাবতেই একটা মেশিনের কথা কল্পনা করেন তিনি, যেটা দিয়ে শুধু তার চেক আইডেন্টিফিকেশন মার্ক ঢুকিয়ে দিলেই তার চাহিদামতো টাকা তিনি তার অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবেন। আইডিয়াটা নিয়ে তিনি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার টম বারনেস আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জর্জ চ্যাস্টাইনের সঙ্গে আলাপ করেন। তারপর তিনজন মিলে ৫ মিলিয়ন ডলার ব্যয় করে দাঁড় করান বিশ্বের প্রথম এটিএম মেশিনখানি। ঘটনাটা ১৯৬৮ সালের। তবে, কাজ চালানোর মতো মেশিনটি আসে ১৯৬৯ সালে। আর ডকুটেল এজন্য পেটেন্ট পায় ১৯৭৩ সালে। প্রথম এটিএম মেশিনটি বসানো হয়েছিল নিউইয়র্ক-ভিত্তিক কেমিক্যাল ব্যাংকে। এ ব্যাপারে ভিন্নমত রয়েছে, তবে ডন ওয়েটজেলের মত এটাই। কোনো লবিতে না, প্রথম এটিএম মেশিনটি বসানো হয়েছিল ব্যাংকের বাইরের দেয়ালে। বৃষ্টি থেকে বাঁচানোর জন্য উপরে একটা ঢাকনার মতো দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেটা এতই উপরে ছিল যে, বৃষ্টির পানি তাতে মানত না। একবার তো মেশিনে পানি ঢুকে একাকার অবস্থা। তখন আবার মেশিন মেরামত করতে হলো। এটা পুরোপুরি এটিএম মেশিনও ছিল না। এ দিয়ে শুধু ক্যাশ টাকা তোলা যেত। আজকের যে আধুনিক এটিএম, সেটা এলো ১৯৭১ সালে। এই মেশিন দিয়ে টাকা জমা রাখা, টাকা তোলা, চেকিং থেকে সেভিংস বা উল্টোটা—সবই করা যায় এ মেশিন দিয়ে। প্রথমদিকের এটিএম মেশিন ছিল অফ-লাইন মেশিন। অর্থাত্ একটা অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা তোলা যেত না। তখন ব্যাংক অ্যাকাউন্ট কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে এটিএম-এর সাথে যুক্ত ছিল না। ফলে, ব্যাংকগুলো প্রথমদিকে শুধু নির্বাচিত লোকদেরই, বিশেষ করে ক্রেডিট কার্ড হোল্ডারদের এই সুবিধা দিত। পরে ওয়েটজেল আর তার দুই সহযোগী মিলেই প্রথম এটিএম কার্ডও বানিয়ে ফেলেন, যাতে একটি ম্যাগনেটিক স্ট্রিপ আর কার্ড হোল্ডারের পার্সোনাল আইডি নম্বর দেওয়া থাকত।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV