‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড’ শুক্রবার, সকল প্রস্তুতি সম্পন্ন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিগত কয়েক বছরের মতো চলতি বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড-২০১৭’ লাইভ কনসার্ট। এর সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলাদেশরে জনপ্রিয় শিল্পীরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র এসে পৌঁছেছেন। সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান শো- টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম। গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা জানান।
সিটির এস্টোরিয়াস্থ শিফট মিলনায়তনে অয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন শিফট’র কর্ণধার ড. ইফতেখার ইভান ও ডাইরেক্টর অব এডুকেশন শায়লা ইফতেখার, অনুষ্ঠানের গোল্ড স্পন্সর এনওয়াই ইন্সুরেন্স ইনক’র প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, চিত্র নায়িকা জলি এবং টাইম টেলিভিশন-এর অনুষ্ঠান প্রধান রওশন আরা নিপা। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে আলমগীর খান আলম বলেন, শিফট নিবেদিত এবং শো-টাইম মিউজিক আয়োজিত এনআরবি তারকা অ্যাওয়ার্ড-২০১৭ হবে বর্ণাঢ্য লাইভ কনসার্ট অনুষ্ঠান। এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ঢালিউড আওয়ার্ড অনুষ্ঠানের ধারাবাহিকতায় মূলত: প্রবাসের শিল্পীদের সম্মানিত করতেই ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড-২০১৭’ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে প্রবাসের ৩৫জন শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানটি নিউইয়র্কের টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানে অংশগ্রণকারী বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল সহ সবাই বর্তমানে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।
ড. ইফতেখার ইভান বলেন, আমরা কমিউনিটির ভালো উদ্যোগকে স্বাগত জানাই এবং সাধ্যমতো সাহায্য করতে চাই। এজন্যই শিফট এবারের ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড-২০১৭’ লাইভ কনসার্ট-এর স্পন্সর হয়েছে। তিনি বলেন, আমরা চাই পুরো যুক্তরাষ্ট্র ঘিরেই ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান হোক। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
শায়লা ইফতেখার বলেন, আমরা প্রবাসের সকল ভালো কিছুর সাথে থাকতে চাই। ইতিপূর্বে আয়োজিত ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড’-এর অনুষ্ঠান ভালো হয়েছে এবং প্রবাসের শিল্পীদের সম্মানিত করার জন্য এটি একটি প্লাটফর্ম।
শাহ নেওয়াজ বলেন, প্রবাসের শিল্পীদের সম্মানিত করতেই আমরা ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড’-এর সাথে সম্পৃক্ত হয়েছি।
চিত্র নায়িকা জলি বলেন, নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড আর ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের কথা জেনে আগ্রহী ছিলাম এমন অনুষ্ঠানে যোগ দিতে। শোটাইম মিউজিক-এর আমন্ত্রণ পেলাম, চলে আসলাম। তিনি বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে এটাই আমার প্রথম সফর। নিউইয়র্ক এসে ভালো লাগছে। চেষ্টা করবো ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড’-এ পারফর্ম প্রদর্শনের মাধ্যমে এখানকার দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবো।
রওশন আরা নিপা বলেন, এবারের ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের সিডিয়া পার্টনার হচ্ছে নিউইয়র্কের টাইম টেলিভিশন। অনুষ্ঠানটি টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটি সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে আলমগীর খান আলম বলেন, আপাতত: শোটাইম প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মকর্তাদের মনোনয়নে এনআরবি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। তবে আগামী বছর থেকে অনলাইন সার্ভের মাধ্যমে অ্যাওয়ার্ডের জন্য তারকা মনোনীত করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, জমকালো এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসেছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী এস আই টুটুল, দিনাত মুন্নী, সেফালী সারগাম, মিতুয়া হেমা এবং মডেল ও অভিনেত্রী তমা মির্জা, প্রিয়া বিপাশা, চিত্র নায়িকা জলি প্রমুখ। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করবেন কণ্ঠশিল্পী রানু নেওয়াজ, চন্দ্রিকা দে সহ আরো অনেকে। এছাড়াও থাকবে মাজেদ ডিজাইর এর আকষর্নীয় ফ্যাশন শো।
অনুষ্ঠানের প্রবেশমূল্য থাকবে ২০ ডলার, ৩৫ ডলার এবং ভিআইপি মূল্যের তিন ধরনের টিকেটের ব্যবস্থা। আসন সংখ্যা সীমিত হওয়ায় টিকেট ফুরিয়ে যাবার আগেই দর্শক-শ্রোতা ও আগ্রহীদের টিকেট সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। এবছর অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক স্কুল ‘ শিফট’। পাওয়ার্ড বাই উৎসব কোরিয়ার এবং গ্র্যান্ড স্পন্সর পিপলস এন্ড টেক, ডায়মন্ড স্পন্সর বিসমিল্লাহ পোল্ট্রি এবং গোল্ড স্পন্সর এনওয়াই ইন্সুরেন্স। শো- টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম প্রবাসী সকলকে অনুষ্ঠান উপভোগের আমন্ত্রন জানিয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য ৬৪৬-৫৪৬-৬০৩৮ নম্বরে যোগাযোগ করা করতে বলা হয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!