Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাব, সাধারণ সম্পাদক ইয়াছিন

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: October 13, 2021 | 5:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী এনআরবি ব্যাংক ও আমিরাতের আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান দ্বিতীয়বারের মত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমানের আকতার আল বেলুচি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। বিডিনিউজ
গত ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বাণিজিক শহর দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২১-২০২৩ মেয়াদের এই কার্যকরী কমিটি গঠন করা হয়।
এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এনআরবি সিআইপিদের সর্বসম্মতিতে ২১ সদস্যের এই কমিটি নির্বাচিত হয়।
কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে থাতেইয়ামা কবির (জাপান) এবং সহ-সভাপতি পদে মো. মনির হোসেন (আরব আমিরাত), কাজী শারওয়ার হাবিব (জাপান), রফিকুল ইসলাম মিয়া আরজু (রাশিয়া) ও মোহাম্মদ শাহজাহান মিয়া (ওমান) নির্বাচিত হয়েছেন।
এছাড়া মোহাম্মদ শফি উদ্দিন (বাহরাইন) ও মোহাম্মদ মাহাবুব আলম (আরব আমিরাত) সহ সাধারণ সম্পাদক, মো. মাহমুদুর রহমান খান শাহিন (হংকং) সাংগঠনিক সম্পাদক, হাফেজ মোহাম্মদ ইদ্রিস (ওমান) যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান (ওমান) কোষাধ্যক্ষ, কাজী শাহ আলম জুনু (সুইডেন) আন্তর্জাতিক সম্পাদক, আবুল কালাম আজাদ (ওমান) দপ্তর সম্পাদক এবং আবদুল আজিজ খান (কাতার) সহ-দপ্তর সম্পাদক হয়েছেন।
নতুন কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মোহাম্মদ সেলিম (আরব আমিরাত), শহীদ হোসেন জাহাঙ্গীর (অস্ট্রেলিয়া), মোহাম্মদ ফরিদ আহমেদ (আরব আমিরাত), আবুল কালাম (আরব আমিরাত), মোহাম্মদ আকতার হোসেন (আরব আমিরাত) এবং কল্লোল আহমেদ ((যুক্তরাষ্ট্র)।
বৈধপথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার প্রতিবছর প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে এনআরবি সিআইপি নির্বাচিত করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই মর্যাদা পাওয়া প্রবাসীদের সংগঠন হল এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV