Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

এফবিআই প্রধানের সাইবার হামলার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: March 9, 2012 | 9:28 PM

 

ডেস্ক: যুক্তরাষ্ট্রে সাইবার হামলার আশঙ্কা করে হুঁশিয়ারি দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা বিভাগের পরিচালক। এবার তারই ধারাবাহিকতায় সাইবার হামলার ব্যাপারে মার্কিন আইন প্রণেতাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন এফবিআই পরিচালক রবার্ট মুয়েলার। তিনি বলেছেন, উগ্রপন্থিদের সাইবার হামলার ব্যাপারে দেশ এবং জাতিকে প্রস্তুত থাকতে হবে। মুয়েলার হাউস এপ্রিসিয়েশন সাব কমিটিকে বলেছেন, এখন পর্যন্ত সন্ত্রাসীরা ইন্টারনেট ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে কোন ধরনের হামলা চালায়নি। তবে আমরা তাদের এ ধরনের সম্ভাবনাকে কোনভাবেই খাটো করে দেখতে চাই না। তারা এ ধরনের হামলা চালাতে নিজেদের লোকজনকে প্রশিক্ষণ দিতে পারেন বা বাইরে  থেকে এ ব্যাপারে অভিজ্ঞদের সহযোগিতা নিতে পারেন। এফবিআইয়ের ২০১৩ সালের বাজেট উত্থাপন করে তিনি বলেছেন, আমাদের দেশের জাতীয় নিরাপত্তা এবং অপরাধ দমন বিভাগ ক্রমাগতভাবেই আধুনিক হচ্ছে। তাই তাদের সঙ্গে তাল মিলিয়ে এফবিআইকেও এ ধরনের হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় কৌশল এবং অভিযান চালাতে হবে। তিনি বলেছেন, সন্ত্রাসীরা হ্যাকিং দক্ষতাতেও নিজেদের আগ্রহের বিষয়টি জানান দিয়েছে। তাদের এ আগ্রহ এফবিআইয়ের সন্ত্রাস বিরোধী তৎপরতাকে আরও কঠিন এবং চ্যালেঞ্জিং করে তুলেছে বলে তিনি উল্লেখ করেন।   মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV