Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

এবারের একুশে বইমেলায় লিটু আনামের দুটি বই

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: February 9, 2021 | 9:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : অমর একুশে বইমেলা ২০২১ এ প্রকাশিত হচ্ছে লিটু আনামের দুটি বই। উপন্যাস দার্শনিক কম চিন্তাবিদ বেশী এবং থ্রিলার নিকিতার অভিযান। বই সম্পর্কে লেখক বলেন, দুটি সম্পূর্ন ভিন্ন ধর্মী গল্প। হিমু কিংবা মিসির আলীর জায়গা কেউ নিতে পারবে না কিন্তু নতুন কেউ জন্ম নিতে পারে। তেমনই একটি চরিত্র দার্শনিক। এটি কোন দর্শন শাস্ত্র নয় কিংবা পুঁথিগত দর্শনের সাথের এর কোন সম্পর্ক নেই। নিকিতার অভিযান সম্পর্কে বলেন, প্রবাসীরা দিন দিন কেন দেশ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন তার হাজারো কারনের মধ্যে একটি কারন নিয়ে লেখা নিকিতার অভিযান।

প্রতিটি বই প্রকাশিত হবে নৈঋতা ক্যাফে পাবলিকেশনস থেকে। বইমেলাতে নৈঋতার স্টলে পাওয়া যাবে। মেলার পর রকমারি, নৈঋতা এক্সপ্রেস এবং লিটু আনাম ডক কম নামক লেখকের নিজস্ব ওয়েব পেজ থেকে অর্ডার করা যাবে। নিকিতার অভিযান বইটির প্রচ্ছদ করেছেন কলকাতার বিখ্যাত চিত্রকর নিখিলেশ রায়। এবং দার্শনিক কম চিন্তাবিদ বেশী গ্রন্থের প্রচ্ছদ করেছে রায়হান শশী।

বই প্রসঙ্গে লিটু আনাম বলেন, বই জীবনের জন্য বই সময়ের জন্য। নতুন বইয়ের কাগজের ঘ্রাণ পাঠকের সবচেয়ে বড় নেশা। বই কখনো বেঈমানী করে না। বই কেনার টাকা কখনই বিফলে যায় না। বেশী বেশী বই পড়ুন, প্রিয়োজনকে বই পড়তে উৎসাহিত করুন। শিশুদের হাতে ফোন বা ট্যাবলেট নয় বরং বই ধরিয়ে দিন।
তিনি আরো জানান, দার্শনিক গ্রন্থটির পরবর্তী অধ্যায় নীলা সেদিন নীল শাড়ি পরেছিল এবং অতপর দার্শনিক, গল্প গ্রন্থ চতুষ্কোন ও পাঁচ ফোঙন, সত্য ঘটনা অবলম্বনে ফরিদপুর ডায়েরী, দানব, মহাকাল, পথে হলো দেখা এবং শিশুতোষ গল্প সুজানার ২য় অধ্যায়, পাদম্যান, অদ্ভুদ সব ভুত, রুপকথার রাজকন্যাদের গল্প প্রকাশের অপেক্ষায় আছে।
উল্লেখ, গত একুশে গ্রন্থমেলায় প্রকাশিত লিটু আনামের গল্প গ্রন্থ চতুর্ভুজ এবং শিশু সাহিত্য সুজানা পাঠক মহলে দারুন ভাবে সমাদ্রিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV