এবার ‘স্বপ্নও জানা’ যাবে!

বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউসের বারান্দায় বসে কফি খাচ্ছেন! ওবামা আপনাকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব করলেন। আপনি ‘বন্ধুবর’ ওবামার রসিকতায় হেসেই কুটি কুটি। এতই হাসাহাসি করলেন যে, হঠাত্ করে গালে ভীষণ আঘাত অনুভব করলেন। পাশের লোকটির চড়ের আঘাতে ঘুম ভেঙে গেলে বুঝতে পারলেন স্বপ্নেই ওবামার সঙ্গে কফি খাচ্ছিলেন! এমন অনেক মজার স্বপ্ন দেখলেও সকালে ঘুম থেকে উঠে তা ভুলে যান অনেকেই। এত মজার স্বপ্ন আধো আধো মনে করা গেলেও পুরো মনে করতে না পেরে অনেকেই কপাল চাপড়ে থাকেন। তবে এই কপাল চাপড়ানো লোকদের জন্য বড় ধরনের শুভসংবাদই বয়ে আনলেন জাপানের বিজ্ঞানীরা। তারা জানান, মস্তিষ্কে এমআরআই (ম্যাগনেটিক রিসোনেন্স ইমাজিং) স্ক্যান করে ঘুমের প্রাথমিক পর্যায়ে (স্বপ্নে) দেখা প্রতিচ্ছবিগুলো (স্বপ্ন) বোঝা যাবে! জার্নাল সায়েন্সে প্রকাশিত বিবৃতিতে বিজ্ঞানীরা জানান, এই স্ক্যানের মাধ্যমে স্বপ্নে দেখা প্রতিচ্ছবিগুলো ৬০% পর্যন্ত স্পষ্টভাবে বোঝা সম্ভব। কিয়োটোর এটিআর কম্পিউটেশনাল নিউরোসায়েন্স ল্যাবরেটরিজের অধ্যাপক ইউকিয়াসু কামিতানি বলেন, আমার দৃঢ় বিশ্বাস ছিল স্বপ্নের রহস্য উন্মোচন সম্ভব, অন্তত বিশেষ কিছু ক্ষেত্রে হলেও। আমি খুব একটা আশ্চর্য হইনি। তবে আন্দোলিত হয়েছি। গবেষকরা জানিয়েছেন, তারা এখন মস্তিষ্কের কার্যকারিতাকে কাজে লাগিয়ে স্বপ্নের অন্যান্য দিক এবং স্বপ্ন দেখার সময়ের অনুভূতিগুলোকে পরখ করে দেখতে চান। সূত্র : বাংলানিউজ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests