এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য এখন বিশ্বব্যাপী উদাহরণ
শারকে চামান খান: এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য এখন বিশ্বব্যাপী উদাহরণ।শুক্রবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে UNDP/UNFPA, UNICEF, WFP I UN Women এবং UNOPS এর “Equity narrowing the gaps to push for achievement of the MDG’s শীর্ষক প্রথম যৌথ নির্বাহি সভায় বক্তাদের আলোচনায় সার্থক উদাহরণ হিসেবে বারবার বাংলাদেশের নাম উঠে আসছিলো।
UNICEF এর নির্বাহি বোর্ডের সভাপতি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন এর সভাপতিত্বে এ যৌথ সভায় UNICEF এর নির্বাহি পরিচালক ড. এ্যানথনি লেইক (Anthony Lake) এবং টঘউচ প্রশাসক মিজ্ হেলেন ক্লার্ক (Helen Clark) মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ড. এ্যানথনি লেইক এমডিজি অর্জনে জাতিসংঘের অঙ্গ সংস্থাসমূহের সমতাভিত্তিক সমন্বিত (Equity Based Approach) উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মিজ্ হেলেন ক্লার্ক বলেন এই উদ্যোগের মাধ্যমে এমডিজি অর্জনের মধ্য দিয়ে টেকসই মানব উন্নয়ন সম্ভব। UN Women এর নির্বাহি বোর্ডের সভাপতি মিজ্ উ জয় ওগউ (U. Joy Ogwu), UN Women এর নির্বাহি পরিচালক মিজ্ মিশেল ব্যাশেল (Michelle Bachelet) এবং UNFPA এর নির্বাহি পরিচালক ড. বাবাটুন্ডে ওসোটিমেহিন (Babatunde Osotimehin) উপস্থিত ছিলেন।
এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন স্থায়ী মিশনের ইকনমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান। ৬৫তম সাধারণ অধিবেশনের প্রাক্কালে এমডিজি শীর্ষ সম্মেলনে যোগদানকালে UNICEF এর একটি সেমিনারে অংশগ্রহণ কালে এমডিজি বাস্তবায়নে UNICEF এর সমতাভিত্তিক উদ্যোগের (Equity Based Approach) প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন সমর্থন এবং বাংলাদেশে এই মডেল অনুসরনে তাঁর আগ্রহ এমডিজি অর্জনে বাংলাদেশকে আরো সফল করবে বলে সকলকে অবহিত করেন তিনি। বিষয়টি সকল সদস্য রাষ্ট্রের মনোযোগ আকর্ষণ করে। সভায় প্রায় প্রতিটি সদস্য রাষ্ট্র তাদের বক্তব্যে এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।এর আগে ৩১শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত UNDP/UNFPA, এবং UNOPS এর নির্বাহি বোর্ডের অধিবেশনকালে বিভিন্ন ক্ষেত্রে যেমন দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবতর্ন মোকাবেলা, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণে বাংলাদেশ সরকারের সাফল্যের বিষয়টি প্রশংসিত হয়েছে।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর