Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

“এমপো বাস্তবায়ন ফোরাম বাংলাদেশ”এর আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: November 15, 2010 | 2:31 PM

 

  হাকিকুল ইসলাম খোকন: গত ১১ নভেম্বর  “এমপো বাস্তবায়ন ফোরাম বাংলাদেশ” কর্তৃক সংগঠনের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্নয় কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নূর-উন নাহার মেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ রিয়াজুল হাসান, যুগ্ন আহ্বায়ক লাভলী ইয়াসমীন ও সাইফুল ইসলাম ফারুক আরও উপস্থিত ছিলেন এ্যাক্টিভিষ্ট- এস সাজু, আশা মনি, শাহিনুর বেগম, মৌমিতা নওশিন সাথী, কাজল রহমান, দিলারা বেগম, সামছুন্নাহার, সুরভী পারভীন এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

 

   অদ্যকার সভায় প্রধান বক্তা ড. রিয়াজুল হাসান নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ১১ দফার সুপারিশ অত্যান্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য্য পদ্ধতি বলে উল্লেখ করেন। আগামীতে এমপো বাস্তবায়ন ফোরামের পক্ষে সকল প্রকার সাহায্য ও সহযোগীতা প্রদানে আশ্বাস প্রদান করেন। এমপো’র যুগ্ন আহ্বায়ক লাভলী ইয়াসমীন বলেন, এমপো’র ২২টি সংগঠনের সমন্বয় যে নেট ওয়ার্ক তৈরী করা হয়েছে তার সাংগঠনিক শক্তি আরও জোরদার করা খুবই প্রয়োজন। আগামীতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান। যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম ফারুক ও এস সাজু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আগামীতে সকল সংগ্রাম ও আন্দোলনকে সাফল্য করার লক্ষ্যে তাদের সার্বিক সহযোগীতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার সাংগঠনিক ও ব্যক্তিগত সফর সংক্রান্ত বক্তব্য রাখেন।

বিশেষ করে নিউইয়র্ক সফরে এমপো বাস্তবায়নের ১১ দফা সুপারিশ এর প্রনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী, স্থানীয় সরকার ও গণতন্ত্রায়ন গবেষক এবং সি.ডি.এলজি এর নির্বাহী পরিচালক জনাব আবু তালেব, ব্যাপস নিউজ এজেন্সীর ‘এডিটর’ বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এর সৌজন্যে এবং সহযোগীতায় ঘরোয়া বৈঠক ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। বিশেষ করে নিউইয়র্কের প্রবাসী এবং বিভিন্ন বাংলা পত্রিকার সম্পাদকদের সাথে মত বিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এতে সংগঠনের উন্নয়ন ও অগ্রগতি এবং ‘এমপো’  এর ১১ দফা সুপারিশ মালা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের করণীয় সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়।

এমপোর আহ্বায়ক নূর-উন-নাহার মেরী সভাকে জ্ঞাত করেন যুক্ত রাজ্যে সফরকালে বাংলা টেলিভিশনে ‘এমপো’ বাস্তবায়নের ১১ দফা সুপারিশ তথা নারীর রাজনৈতিক ও গণতান্ত্রিক ক্ষমতায়নের উপর দীর্ঘ সাক্ষাতকার প্রদান করেন- তাছাড়া বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ হাউজ ‘অফ কমান্স’ এর বাংলাদেশের একমাত্র নির্বাচিত প্রতিনিধি রওশন আরা আলী, বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী  সাথে সাক্ষাৎ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত দেন। আজকের সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে,  ১১ দফা সুপারিশ নিয়ে অচিরেই সংবিধান সংসদীয় কমিটির সাথে সাক্ষাৎক্রমে দাবী উঙ্খাপন করবেন এবং এমপো বাস্তবায়ন ফোরাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ  জাতীয় প্রেস ক্লাবে মত বিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV