Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

এরশাদ হচ্ছেন অকৃতজ্ঞ, তার মধ্যে রাজনীতি নেই: নিউইয়র্কে প্রবাসীদের সমাবেশে নাসিম ওসমান

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: January 9, 2011 | 11:36 AM

 এনা : জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এবং এমপি (নারায়নগঞ্জ -৫) নাসিম ওসমান নিউইয়র্কে প্রবাসীদের সমাবেশে বলেছেন, এরশাদের কাছে মহিলা এলে রাজনীতি চলে যায়। এটাই দেখছি।এভাবে চলছে জাতীয় পার্টির রাজনীতি। যুক্তরাষ্ট্র সফররত নাসিম ওসমানের সৌজন্যে নারায়নগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন গত শুক্রবার এ সমাবেশের আয়োজন করে জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্টে। দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর সমালোচনাকালে তিনি আরো বলেন, আমি কাউকে ভয় করি না। সত্য বলেই যাবো। এরশাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে দল থেকে বহিষ্কার করুক। আসলে তার সে ক্ষমতাও নেই বলে উল্লেখ করেন নাসিম ওসমান। তিনি আরো বলেন, এরশাদ বিএনপির সাথে জোট করতে চেয়েছিলেন। আমরা অনেক বুঝিয়ে মহাজোট করতে সক্ষম হয়েছি। নাসিম ওসমান বলেন, এরশাদ হচ্ছেন অকৃতজ্ঞ, তার মধ্যে রাজনীতি নেই। তিনি বলেন, শেখ হাসিনার পরামর্শে জাতীয় পার্টি ধরে রাখি। নইলে জাতীয় পার্টি অর্থের বিনিময়ে বিএনপির সঙ্গে চলে যেত। নাসিম ওসমান আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিতাম। একদিন আমাদের ডেকে জোহরা তাজউদ্দিন বলেছিলেন, তোমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলো কেন? জয় তাজউদ্দিন বলো না কেন? এ থেকে তাজউদ্দিন আহমেদকে নিয়ে সমস্যা তৈরী হয়। তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ মালয়েশিয়ার মত হতে পারতো। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV