এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র:প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস
বাংলাপ্রেস, নিউইয়র্ক: এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এ জন্য তারা অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস গত শনিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিরাপত্তাবিষয়ক বার্ষিক আলোচনায় যোগ দিতে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের গেটস জানান, অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্র আরো বেশি ভূমিকা রাখতে সক্ষম হবে।

বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন সামরিক বাহিনী মোতায়েনসংক্রান্ত পেন্টাগনের এক পর্যালোচনা প্রতিবেদনের উল্লেখ করে গেটস বলেন, ‘আমরা এশিয়ায় আমাদের উপস্থিতি আরো জোরদার করার উপায় খুঁজছি।’ মেলবোর্নের বৈঠকে সাইবার নিরাপত্তা, জলদস্যু ও সন্ত্রাস দমন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও মহাকাশ সংক্রান্ত বিষয়সহ সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের সরকারের আলোচনা হবে বলে গেটস জানান। তিনি বলেন, ‘বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার ক্ষেত্রগুলো খুঁজে বের করার বিষয়টি প্রাধান্য পাবে।’গেটস এও জানান, অস্ট্রেলিয়া বা ওই এলাকায় নতুন কোনো মার্কিন সেনাঘাঁটি স্থাপনের পরিকল্পনা তাঁদের নেই।প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনা শক্তির ক্রমউত্থান এবং প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে চীনের বিরোধের বিষয়টি মার্কিন প্রশাসনের জন্য গভীর উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। এ বছরের গোড়ার দিকে দক্ষিণ চীন সাগরের মানচিত্র প্রকাশ করে চীন। তারা ওই এলাকা নিজেদের বলে দাবি করে। এর পর থেকেই যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে। তবে গেটস জানান, এশিয়ায় তাঁদের সামরিক উপস্থিতি বাড়ানোর লক্ষ্য চীন নয়। তিনি বলেন,আমাদের এ উদ্যোগ মোটেই চীনকে মোকাবিলা করার জন্য নয়। এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের