এসাইলাম প্রার্থীদের ঢালাওভাবে বহিষ্কার প্রসঙ্গ : মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বিভ্রান্ত হবেন না: এটর্নি মঈন চৌধুরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মেক্সিকো অথবা কানাডা হয়ে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে ঢুকেই এসাইলাম (রাজনৈতিক আশ্রয় প্রার্থনা) প্রার্থীদের দ্রুততম সময়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়ার পথ সুগম করলো ইউএস সুপ্রিম কোর্ট। শ্রীলংকা থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিজয়কুমারের এসাইলাম নাকচের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের পর গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায়ে উল্লেখ করেছেন, এসাইলাম অফিসারের তাৎক্ষণিক সিদ্ধান্তকে ফেডারেল কোর্টে চ্যালেঞ্জ করার এখতিয়ার নেই কারোরই। এ রায়ে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরতরা ক্ষোভ প্রকাশ করেছেন। নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত ইমিগ্রেশন এটর্নি এবং ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মঈন চৌধুরী সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বাংলাদেশীদের ঢালাওভাবে বিচলিত না হতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টে প্রদত্ত রায়ের আওতায় কেবলমাত্র তারাই রয়েছেন যারা সীমান্ত (ল্রান্ড) দিয়ে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর এসাইলাম চেয়েছেন। যারা বিভিন্ন ভিসায় বৈধপথে এসে এসাইলাম প্রার্থনা করেছেন তাদের ব্যাপারে ঐ রায় প্রযোজ্য হবে না।
এটর্নি মঈন চৌধুরী বিশেষভাবে উল্লেখ করেছেন, সীমান্ত অতিক্রমের পরই আইস অথবা সীমান্ত রক্ষীর কাছে এসাইলাম প্রার্থনার পর ইমিগ্রেশন অফিসারের কাছে তা উপস্থাপন করতে হয়। সে সময় যদি আবেদনকারি ঐ অফিসারকে কনভিন্স করতে সক্ষম না হন যে দেশে ফিরিয়ে দিলে নিশ্চিত তাকে খুন অথবা অকথ্য নির্যাতনের শিকার হতে হবে, তাহলেই তাকে স্বল্পতম সময়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030