Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

“এসো হে বৈশাখ এসো এসো” সমবেত সঙ্গীতের মাধ্যমে উদয়ন শিল্পী গোষ্ঠীর বর্ষবরণ

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: April 20, 2011 | 11:20 AM

 হাকিকুল ইসলাম খোকনঃ হালকা মেঘের আড়ালে চাপা পরা ভোরের সূর্য। এজন্যই হয়তো চারদিকে ছিল আলো-আঁধারের মিশ্র মায়াময়তা। ভোরের পাখিরা কলকাকলিতে জানান দিলো এলোরে এলো ওই নতুন দিন। চারদিকে প্রশান্তি ছড়ানো এমন মুগ্ধতায় নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত এষ্টোরিয়ায় বেজে ওঠে বেহালার ভৈরবী সুর।

 

 

বাতাসে ভেসে ভেসে উদাসী এ সুর ছড়িয়ে পড়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাঙ্গালী অধ্যুষিত শহর গুলিতে। মনকারা এ সুরে নতুন বছরের নতুন দিনে ঘর ছেড়ে বেরিয়ে আসে। বাতাসে কান পাতলেই রবী ঠাকুরের বাণী ও সুরের ছোঁয়া, ‘এসো হে বৈশাখ এসো এসো’। সেই সঙ্গে ঢোল, বাঁশি, খঞ্জনিতে আমাদের লোকায়ত সুর, নাগরদোলা আর পুতুল নাচের সম্মোহনী পাতালেই রবী ঠাকুরের বাণী ও সুরের ছোঁয়া। এসো হে বৈশাখ এসো এসো। সেই সঙ্গে ঢোল, বাঁশি, খঞ্জনিতে আমাদের লোকায়ত সুর, নাগরদোলা আর পুতুল নাচের সম্মোহনী আমন্ত্রণে সবাই যেন দিশেহারা। বাঁধভাঙ্গা এমন উচ্ছাসের মধ্যদিয়ে প্রবাসেও স্বাগত জানালো নতুন বছরকে। হাজার বছরের বাঙ্গালী সংস্কৃতি এ অসাম্প্রদায়িক উৎসবে সাদা রঙের লাল পাড়ের শাড়ি পড়ে বাঙ্গালী ললনারা সেজেছিল অপরূপ সাজে। কপালে লাল টিপ, অনেকের চুলে জড়ানো ছিল বেলী আর গাদা ফুলের মালা। ছেলেরাও পাঞ্জাবী-ফতুয়ায় নিজেদেরকে সাজিয়েছে। আর বাহারী সব পোশাকে ছিল শিশু-কিশোরের দল। পান্তা, ইলিশ, মিঠাই আর মুড়ি-মুড়কিতে সবাই খুঁজেছে বাঙ্গালিপনার খাঁটি স্বাদ। সকাল থেকেই এষ্টোরিয়ার ২৮ ষ্ট্রীট ছিল মুখরিত হয়েছিল গত ১৬ এপ্রিল শনিবার নিউইয়র্কের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ”উদয়ন শিল্পী গোষ্ঠী” আয়োজিত বৈশাখীর আয়োজন। সমবেত কন্ঠে সংগীতের পর সংগঠনের সভাপতি ও সঙ্গীত শিল্পী ডা: টমাস দুলু রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীরের সুচারু পরিচালনায় এক মনোরম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিদের মাঝে আলোচনা, কবিতা আবৃতি করেন যুক্তরাষ্ট্রস্থ সোহ্রাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি শিশু সাহিত্যিক হাসানুর রহমান, বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্রের সভাপতি ও বাপ্সনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন, সাহিত্যিক, লেখক এবিএম সালেহউদ্দীন, ডা: হেলেন রায়, ডা: নাবিলা মান্নান, সঙ্গীত শিল্পী সবিতা দাস, শুকলা সাহা, জুয়েল আহমদ, জনাথন রায়, নিকি, শম্পা রায়, রাসেত, মাসুমা আক্তার, সুমুয়েল, জুলেখা, রেনু, লিন্ডা, জুয়েল, বেলাল আহমেদ, রোনান্ড, মনোহেম ও ছোটমনি কিষানী সাহা। ২য় পর্বে সঙ্গীত পরিবেশন করেন সবিতা দাস, শম্পা রায়, মোস্তফা আলমগীর এবং ডা: টমাস দুলু রায়। তবলায় সহযোগিতা করেন মনোহেম বড়ুয়া। রকমারী আয়োজনে ভোজন শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে বিকাল ৫টায় শেষ হয় উদয়ন শিল্পী গোষ্ঠীর বর্ষবরণের আয়োজন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV