নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির রমজানের খাবার বিতরণ অনুষ্ঠানে সিনেটের ম্যাজরিটি লিডার চাক শুমার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১ এপ্রিল শুক্রবার ২শতাধিক পরিবারের মধ্যে রমজানের খাবার বিতরণ করা হয়েছে। বিতরণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, খেজুর, চানা/বুট এবং অন্যান্য রমজানের সামগ্রী। অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটের ম্যাজরিটি লিডার চাক শুমার, কাউন্সিল ওমেন টেফিনি কোবান, ডিস্ট্রিক্ট ২৬ কাউন্সিল অফিসের পারাহ সালাম, কুইন্স বরো প্রেসিডেন্ট অফিসের চীপ ইঞ্জিনিয়ার মোঃ সাদিক, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি তজমুল হোসেন ও সাবেক সেক্রেটারি সৈয়দ মামুন, সাবেক জালালাবাদ সভাপতি আব্দুল বাছিত, এসম্বলি ম্যান ডিস্ট্রিক্ট ৩৬ ক্যাম্পেইন ম্যানেজার জুবায়ের মার্চেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহাবুদ্দিন, এটর্নি মঈন চৌধুরী, ডিস্ট্রিক্ট এটর্নি অফিসের কর্মকর্তা রোকেয়া আক্তার। কুইন্স টুগেদার সিইও জনাথান ফার্গাস, চামপ্লেইন হাডসন পাওয়ারের পিটার রোজ। উডসাইড ওনদা মুভ স্বেচ্ছাসেবক হিসেবে সদস্যরা উপস্থিত ছিলেন।
সেনেটার চাক শুমার এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কাজের প্রশংসা করে সবাইকে ধন্যবাদ জানান এবং কমিটির সবাইকে রমজান মাসে কমিউনিটি এর সবার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন এর তত্ত্বাবধায়নে অনুষ্ঠান টি পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, চৌধুরী সালেহ, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, কোষাদক্ষ এমদাদ রহমান তরফদার, এহসানুল হক শিমুল, আনোয়ার হোসেন, সামসুল ইসলাম ,সাব্বির আহমেদ, আব্দুল মোমিত, মইনুল হক চৌধুরী, সৈয়দ মিজানুর রহমান, মির জাকির আবু সুলেমান, নজরুল হক, হারুনুর রশিদ ও কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষের দিকে সেনেটার চাক শুমারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সদস্যবৃন্দ. এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন কমিটির সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে প্রতিবারের মতোই। সবাইকে রমজান মোবারক।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের