Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

এস্টোরিয়ায় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীওম্যান প্রার্থী মেরী জোবাইদার ফান্ডরেইজিং অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: December 26, 2019 | 10:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩৭ থেকে আগামী প্রাইমারী নির্বাচনে প্রার্থীতা ঘোষণাকারী বাংলাদেশী-আমেরিকান মেরী জোবাইদার জন্য আয়োজিত ফান্ড রেইজিং অনুষ্ঠানে বক্তারা দলমত নির্বশেষে তাকে বিজয়ী করতে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেছেন। গত ২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সিটির এস্টোরিয়াস্থ (এলআইসি) টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র বার্তা কক্ষে মিডিয়া দুটি’র পক্ষ থেকে এই ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনটির সংখ্যা বাড়ছে। এখন সময় আসছে মূলধারার রাজনীতি সহ প্রশাসনে বাংাদেশী-আমেরিকানদের নেতৃত্ব দেয়ার। এজন্য কমিউনিটির ঐক্যের বিকল্প নেই।

মেরী জোবাইদা তার বক্তব্যে তার প্রার্থীতা হওয়ার কারণ ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, কমিউনিটির সেবা বিশেষ করে নিউইয়র্ক সিটির হাউজিং, স্থাস্থ্য, শিক্ষা প্রভৃতি সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

টাইম টেলিভিশন-এর হেড অব এডিমন ড. বিলকিস রহমান দোলার সঞ্চালনায় ব্যতিক্রমী এই অনুষ্ঠানে কমিউনটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলামিস্ট হাসান ফেরদৌস, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, ফার্মাসিস্ট মোস্তাক আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বাংলা পত্রিকা’র বিশেষ প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রানু ফেরদৌস, রাজিয়া নাজনী, আনোয়ার হোসেন, সায়েদা ইয়াসমীন সোহেলী, নতুন প্রজন্মের হুমায়রা নওশীন নূর প্রমুখ।

উল্লেখ্য, বিগত ৩৫ বছর ধরে নিউইয়র্ক-এর অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৭ থেকে নির্বাচিত হয়ে আসছেন ক্যাথরিন নোলান। এমনকি গত এক দশকে কেউ প্রাইমারী নির্বাচনে তাকে চ্যালেঞ্জটুকুও জানায়নি। দীর্ঘ বছরের পর এবারই প্রথম ক্যাথরিন নোলান প্রাইমারীতে মেরী জোবাইদার চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন।

নিউইয়র্ক সিটির কুইন্স ব্রীজ, লং আইল্যান্ড সিটি, সানি সাইড, উডসাইড, ম্যাসপাথ ও রিজউড নিয়ে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৭ আসন। ২০১০ সালের আদমশুমারীর হিসেবে এই আসনে ১,২৯,১৮৭ মানুষের বসবাস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV