Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি-বাপা’র র উদ্যোগে কোভিট-১৯ টেষ্ট ও ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: October 9, 2020 | 5:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনায় মহামারিতে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন – বাপা’র পৃষ্ঠপোষকতায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি। গত কয়েক মাসে তিন দফায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করে সংগঠনটি। সর্বশেষ গত ২ অক্টোবর শুক্রবার এস্টোরিয়ায় কোভিট টেষ্ট ও ত্রাণ বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ সোহেল আহমেদ, অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীন।
কোভিট টেষ্ট ও ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল খান, বর্তমান সেক্রেটারি মিজানুর রহমান শেফাজ, সমাজ সেবক ফকু চৌধুরী, সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, সহ সভাপতি কয়েস আহমেদ, মীর জাকির, মোহাম¥দ মির্জা, জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, রিপন আহমেদ, আবু সোলায়মান, এম আর সেলিম, রাজিবুর রহমান, আবদুর রশিদ, আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এম এ আহাদ, মনসুর চৌধুরী, সৈয়দ আজমল হোসেন, শাহনুর কোরাইসি প্রমুখ।
মেইন স্ট্রিম থেকে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর মাইকেল জেনারেস, জুলিয়া ফরমেন, মাইকেল কেরান্স, এস্টোরিয়া মিউচুয়াল এইড নেটওয়ার্ক থেকে এভি হান্টজোপ্লোস। সার্বিক সহযোগিতা করেন ইন্ডিয়া হোম, মার্কস হোমকেয়ার, বনফুল গ্রোসারি।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, আমরা কয়েক দফায় ত্রান বিতরণ করেছি। করোনায় নিহত পরিবারের সদস্যদের বাসায় গ্রোসারি সামগ্রী পৌঁছে দিয়েছি এবং ৫০০ পরিবারে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়। সর্বশেষ শতাধিক মানুষের মধ্যে কোভিট টেষ্ট, ফেস মাস্ক এবং গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়। সর্বশেষে সবাইকে নিরাপদ ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করা নিরাপদে থাকার আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ