Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

এহসানুল হক মিলনের বিরুদ্ধে তারেকের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ যুক্তরাষ্ট্র বিএনপির সভায়

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: July 21, 2016 | 12:23 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : বিএনপির কমিটি গঠনের নামে তারেক রহমানের দোহাই দিয়ে ব্যাপক চাঁদাবাজির গুরুতর অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। ১৯ জুলাই মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীদের সমাবেশ থেকে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এহসানুল হক মিলনের বিরুদ্ধে উঠে চাঁদাবাজির এসব অভিযোগ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, যুগ্ম সম্পাদক হেলালউদ্দিন, জসীম ভ’ইয়া, বাসিত রহমান, নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। সভাপতিত্ব করেন ডা. মজিবর রহমান এবং পরিচালনা করেন বিএনপি নেতা হাবিবুর রহমান ও এবাদ চৌধুরী। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বিএনপি নেতা ইলিয়াস মাস্টার, যুবদল নেতা জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমদ তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির মহাসচিব জসীম উদ্দিন প্রমুখ।
ওয়াশিংটন ডিসি বিএনপির সাবেক সেক্রেটারি লিয়াকত আলী অভিযোগ করেন, ‘কমিটির পদ পাইয়ে দেয়ার কথা বলে আমার কাছে নগদ অর্থ চেয়েছেন। দেইনি বলে এখন আমার সাথে তিনি কথা বলেন না।’ তিনি বলেন, ‘সংস্কারবাদি হিসেবে পরিচিত এই মিলন ইতিপূর্বে নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়া সত্তে¦ও তার লাজ-সরম হয়নি। এখন বিএনপির ভবিষ্যত কান্ডারি তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে প্রবাসে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন।’
নিউইয়র্ক বিএনপির সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ বলেন, ১/১১ তে গঠিত কেয়ারটেকার সরকারের সময়ে বিএনপির বিরুদ্ধে যে দমন-পীড়ন শুরু হয়, সে সময় থেকে মাঠে রয়েছি। কতশত ঘন্টা সময় ব্যয় করেছি বিএনপির জন্যে। কষ্টার্জিত অর্থের বিনিয়োগও ঘটিয়েছি। এতদসত্বেও এখন আবার ১০ হাজার ডলার চাইছেন ঐ একই পদের জন্যে।’
১/১১তে গঠিত কেয়ারটেকার সরকারের সময় তারেক রহমান গ্রেফতারের সংবাদ নিউইয়র্কে আসার পরই ঐ গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদ’ গঠন করেন আকতার হোসেন বাদল। এরপর চিকিৎসার জন্যে তারেক রহমানকে মুক্তি দিয়ে লন্ডনে পাঠানোর দিনই এই সংগঠনের নাম পরিবর্তন করে ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’র ব্যানারে বিএনপির সকল কর্মকান্ডে সোচ্চার এই বাদল তার বক্তব্যে অভিযোগ করেন, ‘তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে মিলনের চাঁদাবাজি আমরা মানতে পারি না। কারণ, এই ব্যক্তি এর আগেও যুক্তরাষ্ট্র বিএনপিকে তছনছ করেছিলেন। এখন স্টেট কমিটি গঠনের ধান্দায় বিএনপির সাংগঠনিক অস্তিত্ব চুরমার করার অপচেষ্টা চালাচ্ছেন। দুর্দিনের ত্যাগী নেতা-কর্মীদের পাত্তা না দিয়ে নগদ অর্থ নিয়ে কমিটি গঠনের পায়তাঁরা চালাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী মিলন।’
অপর বক্তারাও কমিটি গঠনের নামে চাঁদাবাজির কঠোর সমালোচনা করেন। ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভেনিয়া, টেক্সাস, জর্জিয়া প্রভৃতি স্থানে বিএনপির কমিটি গঠনের সময় নগদ অর্থের পাশাপাশি মূল্যবাদ দ্রব্য-সামগ্রি গ্রহণ করেছেন এই প্রতিমন্ত্রী-এমন অভিযোগও করেন বক্তারা। এমন চাঁদাবাজি আর ধান্দাবাজি থেকে বিরত না হলে মিলনের কোন কমিটিকেই তারা মানবেন না বলে হুমকি দেন। প্রসঙ্গত: উল্লেখ্য, তারেক রহমানের নির্দেশে বিভিন্ন অঙ্গরাজ্য বিএনপির কমিটি গঠনের চলমান প্রক্রিয়া ঘিরে বিভক্তি এসেছে বিএনপি পরিবারে। বেশ কিছু নেতা মিলনের পক্ষে মাঠে রয়েছেন। যারা চলমান প্রক্রিয়ায় গুরুত্ব পাচ্ছেন না বলে মনে করছেন, তারাই উপরোক্ত সমাবেশে জড়ো হন। তবে সাবেক ঐ প্রতিমন্ত্রী এবং তার স্বজনেরা কমিটির পদ পেতে আগ্রহীদের কাছে নানা সুবিধা নিচ্ছেন-এ গুঞ্জন সর্বত্র। আরো উল্লেখ্য, ৬ কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করার দায়ে বিএনপি চেয়ারপার্সনের বিদেশ বিষয়ক উপদেষ্টার পদ থেকে অপসারিত জাহিদ এফ সর্দার সাদীও ছিলেন এ সমাবেশে। একই কারণে অপসারিত আরেক উপদেষ্টা ডা. মজিবর রহমান মজুমদারও বক্তব্য রাখেন এ সভায়। অতি সম্প্রতি এই সাদী ইসরাইলি গোয়েন্দা সংস্থার এজেন্ট মেন্দি সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের আজগুবি একটি প্রচারণা চালিয়েছেন নিউইয়র্কের বিশেষ একটি গ্রুপের পৃষ্টপোষকতায় চালু অনলাইন টিভির মাধ্যমে। এমন বাটপাড়ির ঘটনায় বিএনপির লোকজনও ক্ষুব্ধ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV