Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

এ্যাম্বাসাডরস’ কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: September 10, 2013 | 8:17 AM

বাংলাদেশ দূতাবাস ক্রিকেট দল ওয়াশিংটন ডিসি’তে ০৭ সেপ্টেম্বর ২০১৩ অনুষ্ঠিত এ্যাম্বাসাডরস’ কাপ ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা লাভ করেছে। বৃহত্তর ওয়াশিংটন এলাকার সাউথ জার্মান টাউন রিক্রিয়েশনাল পার্কের ক্রিকেট মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি টেস্ট মর্যাদাসম্পন্ন দেশ, যথাঃ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং ত্রিনিদাদ ও টোবাগো (ওয়েস্ট ইন্ডিজ) এর দূতাবাসসমূহ অংশগ্রহণ করে। এ ধরণের প্রতিযোগিতামূলক ক্রিকেট মার্কিন যুক্তরাষ্ট্রে এবারই প্রথম।

দূতাবাস পরিবার ও গ্রেটার ওয়াশিংটনস্থ প্রবাসী প্রখ্যাত বাংলাদেশী ক্রিকেটারদের সমন্বয়ে বাংলাদেশ দল গঠন করা হয়। রাষ্ট্রদূত আকরামুল কাদেরের প্রতীকি অধিনায়কত্বে বাল্টিমোরের অধিবাসী নাজমুল হক মাঠে বাংলাদেশ দলকে নেতৃত্ব প্রদান করেন। দলের অন্যান্য খেলোয়াড়রা হলেন তৌহিদুল রসি, মাসুদ হক, তানজীর আহমেদ, মোহাম্মদ সাকলায়েন, রেজাউল হাসান, যুবের হান্নান, জন মজুমদার, শাওন ইসলাম, মোহাম্মদ এরশাদ, চৌধুরী তালহা বিন শামস্্, ইমন রহমান, মোহাম্মদ ওয়াহিদ, হোসেন, বরকত উল্লাহ, রেজোয়ান আজিজ, কাজী সালাহউদ্দীন, রতন বিশ্বাস, ওয়াহিদ ইশরাক ও নিরূপম দেবনাথ।

09082013_BANGLADESH_EMBASSY_CRICKETপ্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্য মীর আলী, কাজী জামান ও মাওলা মিলন বাংলাদেশ দলের নির্বাচকমন্ডলীর ভূমিকা পালন করেন। এছাড়া কাজী জামান ও মাওলা মিলন বিভিন্ন ম্যাচে নিরপেক্ষ আম্পায়ারের দায়িত্বও পালন করেন। শামীম চৌধুরী, মিজ শিমুল সাহা, কামাল আহমেদ তুষার ও তেহসীন আলী মাঠে ধারাভাষ্য প্রদান করে দর্শকদের আমোদিত করেন।

প্রতিযোগিতার প্রথম খেলায় বাংলাদেশ অনায়াসে দশ উইকেটে নিউজিল্যান্ড দলকে পরাজিত করে। নিউজিল্যান্ড একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৭ ওভারে ৭ উইকেটে ৫০ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ একাদশ দুই অপেনার রসি (অপরাজিত ৩৫) ও মাসুদ (আহত অবসর, ১৩) এর ব্যাটে ভর করে ৪ ওভার ৪ বলে বিজয় অর্জন করে সেমিফাইনালে উন্নীত হয়। টান টান উত্তেজনপূর্ণ সেমিফাইনালে বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কা একাদশকে ৪ উইকেটে পরাজিত করে। শ্রীলঙ্কার ৭ উইকেটে করা ৬১ রানের জবাবে বাংলাদেশ মাত্র একবল বাকি থাকতে ৬২ রান তুলে নেয়। শেষ ওভারে জয়ের জন্য ১৭ রানের প্রয়োজন হলে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান এরশাদ ২টি ছয়ের সাহায্যে মাত্র ৫ বলে কাঙ্খিত রান তুলে নিলে বাংলাদেশ ফাইনালে পৌঁছায়।

রানার্স আপ অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে যুক্তরাজ্যকে ও সেমিফাইনালে ভারতকে যথাক্রমে ৮ উইকেটে ও ১০ রানে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফাইনাল ম্যাচে বাংলাদেশ টসে জয়লাভ করে ফিল্ডিং বেছে নেয়। নির্ধারিত দশ ওভারে অস্ট্রেলিয়া ৭৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিলে বাংলাদেশ দল মাত্র ১ উইকেটের বিনিময়ে সেই লক্ষ্য অর্জন করে সম্মানজনক এ প্রতিযোগিতার শিরোপা ছিনিয়ে নেয়। তারকা ব্যাটম্যানস রসি ফাইনালে অনবদ্য ৪৫ রানের ইনিংস উপহার দেন। তিনি প্রিেতযোগিতায় মোট ৮৪ রান করে সর্বোচ্চ রান করার গৌরব অর্জন করেন। বাংলাদেশের বোলার সাকলায়েন মোট ৬ ইউকেট লাভ করে সর্বোচ্চ উইকেট শিকারীর পদক লাভ করেন।

শনিবার বিকেলে নিউজিল্যান্ড দূতাবাসে এক রিসিপশনের মাধ্যমে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত আকরামুল কাদের তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করতে তথা টেস্ট মার্যদাসম্পন্ন দেশসমূহের ওয়াশিংটন প্রবাসীদের মধ্যে মৈত্রীর বন্ধন দৃঢ় করতে এ প্রতিযোগিতা সমূহ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন। তিনি প্রতিযোগিতার আয়োজক নিউজিল্যান্ড এবং ত্রিনিদান ও টোবাগো দূতাবাস; এবং প্রতিযোগী খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামি বছর বাংলাদেশ দূতাবাস এ প্রতিযোগিতার আয়োজন করবে বলে ঘোষণা দেন।

রাষ্ট্রদূত বাংলাদেশ দলের খেলোয়াড় ও নির্বাচকমন্ডলীসহ প্রবাসী কমিউনিটির সদস্যদের তাঁদের নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রতিযোগিতায় বাংলাদেশকে বিজয়ী করার জন্য তাঁর ও দূতাবাসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি দূতাবাসকে সার্বিক সহযোগিতার জন্য ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, বিসিবি এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দূতাবাস দলকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পোষাক ও প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম সরবরাহ করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV