Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

এ ধরনের হত্যাযজ্ঞ সহ্য করা হবে না : মার্কিন শিশুদের রক্ষায় প্রেসিডেন্ট ওবামার অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: December 17, 2012 | 11:52 PM

যুক্তরাষ্ট্রের কানেটিকাটে স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৭ জন নিহত হওয়ার ঘটনায় বিচলিত মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, দেশের শিশুদের রক্ষায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই আরও অনেক কিছু করতে হবে। তিনি বলেছেন, শিশুদের রক্ষায় যথেষ্ট কাজ করেনি যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে দেশটিকে অবশ্যই আরও কাজ করতে হবে। এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে অর্থাত্ শুিশুদের রক্ষায় প্রেসিডেন্টের দফতরের  যতটুকু ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করা হবে বলে তিনি মার্কিনিদের আশ্বস্ত করেন। রোববার কানেকটিকাট অঙ্গরাজ্যে নিউটাউনের অধিবাসীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় ওবামা তার অঙ্গীকার কিভাবে বাস্তবায়ন করবেন তা পরিষ্কার করেননি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন আরও কঠোর করার বিষয়টি আলোচনায় জোরাল হয়ে উঠেছে। বর্তমানে মার্কিন সমাজে অস্ত্র খুবই সহজ পাওয়া যায়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এ ধরনের হত্যাযজ্ঞ আর সহ্য করব না। এর অবশ্যই অবসান ঘটাতে হবে। এবং তা করতে গেলে আমাদের পরিবর্তন হতে হবে। কানেকটিকাটের নিউটাউনে শোকার্ত অভিভাবকদের সভায় ভাষণ দেয়ার সময় বারাক ওবামা আরও বলেন, গোটা জাতি এ ঘটনায় শোকাহত। তিনি বলেন, আমি একটি ব্যাপারে আপনাদের আশ্বস্ত করতে পারি, এই দুঃখের দিনে আপনারা একা নন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। যুক্তরাষ্ট্রে বন্দুধারীর গুলিতে বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনা এটিই প্রথম নয়। শিক্ষা প্রতিষ্ঠান ও বিপণিবিতানসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় প্রায়ই এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটে। সর্বশেষ এই প্রাণহানির ঘটনার মাত্র দু’দিন আগে গত ১২ ডিসেম্বর অরেগন রাজ্যের একটি বিপণিবিতানে গুলি চালিয়ে দু’জনকে হত্যা করে এক বন্দুকধারী। তারপর আত্মহত্যা করে ওই ঘাতক। এর আগে গুলি চালিয়ে কয়েকটি হত্যার ঘটনা তুলে ধরা হলো হলো : ২০১২ সালের ৫ আগস্ট : সাবেক সেনা কর্মকর্তা ওয়েড মাইকেল পেজ উইসকনসিনের একটি শিখ মন্দিরে নির্বিচারে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে। এর মধ্যে একজন নারীও ছিলেন। ওই ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়। হত্যাযজ্ঞ চালানোর পর আত্মহত্যা করেন ওয়েড। ২০১২ সালের ২০ জুলাই : কলোরাডোর একটি প্রেক্ষাগৃহে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়। ২০১১ সালের ৮ জানুয়ারি : অ্যারিজোনার একটি মুদি দোকানের বাইরে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়। এ সময় যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য গ্যাব্রিয়েলে গিফোর্ডসসহ ১৩ জন আহত হন। এই হতাহতের ঘটনায় অভিযুক্ত জ্যারেড লি লাফনার সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে চিকিত্সকরা জানিয়েছেন। ২০০৯ সালের ৫ নভেম্বর : টেক্সাসের ফোর্টহুডে একটি সেনা প্রস্তুতি কেন্দ্রে এক বন্দুকধারীর গুলিতে ১৩ জন নিহত এবং ২৪ জনের বেশি আহত হয়। এ ঘটনায় সেনাবাহিনীর সাইকিয়াটিস্ট মেজর নিদাল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০০৯ সালের ১০ মার্চ : আলবামা অঙ্গরাজ্যে মাইকেল ম্যাকলেন্ডন (২৮) নামের এক যুবক গুলি চালিয়ে মা ও চার আত্মীয়সহ ১০ জনকে হত্যার পর আত্মহত্যা করে। ২০০৭ সালের ১৬ এপ্রিল : সেউং-হুই চো (২৩) নামের এক যুবক ভার্জিনিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটে গুলিবর্ষণ করে ৩২ জনকে হত্যার পর আত্মহত্যা করেন। ১৯৯৯ সালের ২০ এপ্রিল : দুই তরুণ কলোরাডোর একটি স্কুলের লাইব্রেরিতে ঢুকে গুলি চালিয়ে ১২ সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা করে। ১৯৯১ সালের ১৬ অক্টোবর : এদিন টেক্সাকের কিলিনে একটি ক্যাফেটেরিয়ায় গুলিবর্ষণ করে ২৩ জনকে হত্যার পর আত্মহত্যা করেন জর্জ হেনার্ড নামের এক ব্যক্তি। ১৯৯০ সালের ১৮ জুন : ফ্লোরিডার জ্যাকসনভিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দফতরে ঢুকে ১০ জনকে হত্যার পর আত্মহত্যা করে বন্দুকধারী। এ ঘটনায় অন্য চারজন আহত হয়।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV