ওকলাহোমায় প্রাণঘাতী বিষাক্ত লেথাল ইনজেকশন দিয়ে এক সিদেঁল চোরের মৃত্যুদন্ড কার্যকর
বাংলা প্রেসঃ ওকলাহোমায় প্রাণঘাতী বিষাক্ত লেথাল ইনজেকশন দিয়ে এক সিদেঁল চোর ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত একজন আসামীর মৃত্যুদন্ডাদেশ গত মঙ্গলবার কার্যকর করা হয়েছে। সিদঁ কেটে চুরি করার সময় ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দীর্ঘ শুনানি শেষে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত আসামী ৩৮ বছর বয়সী যুবক জেফরি ম্যাথিওসকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করে। জেফরির মৃত্যুদন্ডাদেশ যন্ত্রানাবিহীন প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে কার্যকর করা হয়। সাধারণত: কোন হিংস্র পশু নিধনে এই ইনজেকশনটি ব্যবহার করা হয়। ওকলাহোমা কারাগারের মুখপাত্র জেরি ম্যাসি সংবাদ সংস্থাকে জানান,গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৯ মিনিট জেফরির মৃত্যুদন্ড কার্যকর করা হয়। ইনজেকশন দেয়া শুরু করার পর পাঁচ মিনিটের মধ্যে জেফরি মারা যায়। জেফরি ম্যাথিওস মৃত্যুদন্ডাদেশ মাথায় নিয়ে ১৬ বছর কারাজীবন কাটান। ১৯৯৫ সালে আদালত তাকে সিদঁ কেটে চুরি করার সময় ৭৭ বছর বয়সী গৃহকর্তাকে হত্যা করার দায়ে মৃত্যুদন্ডাদেশ প্রদান করে। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। ২০১০ সালে এই মৃত্যুদন্ডাদেশ তিন দফা স্থগিত করা হয়। তার আইনজীবীরা এই রায় চ্যালেঞ্জ করে দু’দফা উচ্চ আদালতে আপীল করেন। চলতি বছরে ওকলাহোমায় এই লেথাল ইনজেকশন দিয়ে মৃত্যুদন্ডাদেশ কার্যকর করার ঘটনা এটি দ্বিতীয়। তবে আদালতে জেফরি ম্যাথিওস এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তার আইনজীবীরা বলেছেন, তার ফিঙ্গারপ্রিন্ট, চুল ও ডিএনএ পরীক্ষা করে এই হত্যাকান্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এমনকি নিহতের স্ত্রীও হত্যাকারি হিসেবে জেফরি ম্যাথিওসকে সনাক্ত করেননি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি