ওজনের কারণে হাসপাতালে যেতেও প্লেন
অসুস্থ হলে হাসপাতালে নিতে হয়। বহনের জন্য সাধারণত কোনো গাড়ি ব্যবহার করা হয়। বেশি হলে একটি অ্যাম্বুলেন্স। কিন্তু সৌদি আরবের এক ব্যক্তির ওজন এত বেশি যে, তাকে গাড়িতে নেয়াও সম্ভব হয়নি। অবশেষে ব্যবহার করতে হয়েছে প্লেন। তাও আবার সৌদি বাদশাহের নির্দেশে। খবর দ্য টেলিগ্রাফের।
শেরি নামের সৌদির এই নাগরিক গত আড়াই বছর ধরে বাড়িতে বিছানায় দিন কাটাচ্ছিলেন। চলাফেরার ক্ষমতা তার নেই। শুয়ে থাকার জন্য তার ওজন দ্রুত গতিতে বেড়ে ৬১০কেজিতে পৌঁছেছে। সৌদি বাদশাহ আবদুল্লাহ এ খবর শুনে তাকে হাসপাতালে আনার জন্য সামরিক বাহিনীর একটি প্লেন পাঠান। রিয়াদের একটি হাসপাতালে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিত্সা করা হবে। চিকিত্সার ব্যয়ভার বহন করবেন বাদশাহ।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’