ওবামাকে বিষ মাখানো চিঠি: একজন গ্রেপ্তার
ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিষ মাখানো চিঠি পাঠানোর ঘটনায় সন্দেহভজান এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, বোস্টন ম্যারাথনে বোমা হামলার সঙ্গে ওবামাকে বিষ মাখানো চিঠি পাঠানোর কোন যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। বুধবার বিকালে পল কেভিন কার্টিস নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এএফপি জানিয়েছে ওবামাকে পাঠানো চিঠিটি তার কাছে পৌঁছায়নি। তার আগেই ব্যবস্থা নেন কর্মকর্তারা। ওই চিঠিতে লেখা ছিল, আমি কেসি ও আমি এ বার্তা অনুমোদন করছি। মিসিসিপি অঙ্গরাজ্যের করিন্থের বাসিন্দা কেভিন কার্টিসকে তার বাড়ি থেকে আটক করা হয়। এফবিআই জানিয়েছে, চিঠিটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আবারও পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা। এদিকে গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের (এসএস) মুখপাত্র এডউয়িন ডোনোভান বলেছেন, চিঠিটির উৎস খুঁজে বের করতে ইউএস ক্যাপিটল পুলিশ ও এফবিআইয়ের সঙ্গে তারা একসঙ্গে কাজ করছে এসএস।মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি