Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ওবামাকে হত্যা করে সরকার উৎখাতের ষড়যন্ত্র!

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: August 31, 2012 | 7:50 AM

বিবিসি অনলাইন : যুক্তরাষ্ট্রের একদল সেনা মার্কিন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল। প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যাও ছিল তাদের উদ্দেশ্য। এ লক্ষ্যে তারা একটি আধাসামরিক দলও গঠন করেছিল। জর্জিয়ার একটি আদালতে বুধবার এ কথা জানানো হয়। ওই দলের সদস্য বলে অভিযুক্ত চার সেনার বিরুদ্ধে একটি হত্যা মামলার শুনানিকালে ওই অভিযোগটি উঠে আসে। আইনজীবীরা বলছেন, ওই সেনারা ফিয়ার (ফরএভার ইনডিউরিং অলওয়েজ রেডি) নামে একটি দল গঠন করেছিল। উদ্দেশ্য বাস্তবায়নে তারা ৮৭ হাজার ডলারের অস্ত্রও কিনেছিল। জর্জিয়ার লং কাউন্টি আদালতে আইনজীবী ইসাবেল পাউলে জানান, ওই সেনারা ওয়াশিংটনে জমি কিনেছিল। তারা সেখানকার একটি বাঁধে বোমা হামলা ও ওই অঞ্চলের আপেলে বিষ প্রয়োগের পরিকল্পনা করেছিল। আইনজীবী জানান, তাদের মূল লক্ষ্য ছিল সরকার উৎখাত ও প্রেসিডেন্টকে হত্যা করা। আইজ্যাক আগুইগুই, অ্যান্থনি পেডেন, ক্রিস্টোফার স্যামন ও মাইকেল বারনেট নামের ওই চার সেনার বিরুদ্ধে বেসামরিক আদালতে চলতি সপ্তাহে একটি হত্যা মামলা শুরু হয়। গত বছরের ডিসেম্বরে সাবেক সেনা মাইকেল রোয়ার্ক ও তার বান্ধবীকে হত্যার অভিযোগে তাদের বিচার চলছে। সোমবার মাইকেল বারনেট স্বীকার করে তাদের ষড়যন্ত্রের কথা রোয়ার্কের জানা থাকায় তাকে হত্যা করা হয়েছে। আগুইগুই এ ষড়যন্ত্রের মূল হোতা। বারনেট জানায়, আগুইগুই তাকে ‘সত্যিকারের দেশপ্রেমিকদের বই’ নামে ওই ষড়যন্ত্রের নীলনকশাটি পড়তে দিয়েছিল। সে জানায়, সরকারকে জনগণের কাছে ফেরানোই ছিল তাদের মূল লক্ষ্য। আগুইগুই গত বছর তার মৃত অন্তঃসত্ত্বা স্ত্রীর জীবনবীমার পাঁচ লাখ ডলার অস্ত্র ও জমি কেনার জন্য ব্যয় করে।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV