Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ওবামার অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগের ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: September 22, 2010 | 11:39 PM

ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক নীতিবিষয়ক উপদেষ্টা ল্যারি সামারস চলতি বছরের শেষ নাগাদ মার্কিন প্রশাসন থেকে সরে দাঁড়াবেন। তিনি মঙ্গলবার এ ঘোষণা দেন। ওবামা প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকতাই ইতিমধ্যে পদত্যাগ করেছেন। তার এ পদত্যাগের ঘোষণা ওবামার অর্থনৈতিক পরিষদকে আবারও ঝাঁকুনি দিয়েছে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্স অনলাইনের।
হোয়াইট হাউসের জাতীয় অর্থনীতি পরিষদের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন সামারস। সাবেক অর্থমন্ত্রী সামারস নব্বইয়ের দশকে মেক্সিকোর সঙ্গে মুদ্রা সংকট ও অন্যান্য বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা সমাধানে ব্যাপক অবদান রাখেন। ওবামার অর্থনৈতিক নীতির অন্যতম স্থপতি সামারস পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে হোয়াইট হাউসের কাউন্সিলর অব ইকোনমিক অ্যাডভাইজরসের সভাপতি ক্রিস্টিয়ানা রোমার ও বাজেট পরিচালক পিটার অরসজাক পদত্যাগ করেন।

গত বছর বিশ্ব অর্থনৈতিক মন্দার অবসান হয়েছে, অথচ বিশ্বের বৃহত্তম অর্থনীতি নাজুক অবস্থাসহ উচ্চ বেকারত্ব ও মন্থর প্রবৃদ্ধির সঙ্গে লড়াই করছে_ এ ধরনের সংবাদের পরিপ্রেক্ষিতে আকস্মিকভাবে ওবামার অর্থনৈতিক পরামর্শকদের পদত্যাগের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV