Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ওবামার ‘অসৎ’ প্রচার বন্ধ করা উচিত:ক্ষুব্ধ রমনির প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: July 14, 2012 | 2:56 PM

ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার ‘অসৎ ও প্রতারণামূলক’ প্রচার বন্ধের আহ্বান জানালেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী মিট রমনি। ওবামার এসব প্রচার তার পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর সিএনএন ও হিন্দুস্তান টাইমস। শুক্রবার সিএনএনসহ পাঁচটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি। তিনি সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ওবামা তার নির্বাচনী প্রচারে যা বলছেন তা প্রতারণামূলক। ওবামা শিবির রমনিকে দু’বছরের বেশি সময়ের আয়কর বিবরণী দাখিলের যে আহ্বান জানিয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন তিনি। রমনি বলেন, এসব প্রচার যেসব তথ্য দিচ্ছে তা মিথ্যা, প্রতারণামূলক ও অসৎ। তাদের এসব বন্ধ করা উচিত। মিট রমনির ভিন দেশে বেইন ক্যাপিটাল নামের একটি প্রতিষ্ঠান থাকা এবং সেটির তথ্য গোপন রাখার অভিযোগ তুলেছে ওবামার নির্বাচনী প্রচার শিবির। এজন্য তারা রমনিকে আরও বেশি সময়ের আয়কর বিবরণী দাখিলের আহ্বান জানিয়ে আসছে। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রমনিকে ঘায়েল করতে এটিকে মূল অস্ত্র হিসেবে নিয়েছে ওবামা শিবির। তারা বলছে, ১৯৯৯ সাল থেকে বেইন ক্যাপিটালে আর নেতৃত্ব দিচ্ছেন না বলে প্রচার করে রমনি মার্কিন আইনকে অথবা জনগণকে বিভ্রান্ত করছেন। বৃহস্পতিবার বোস্টন গ্গ্নোব পত্রিকায় বলা হয়_ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ২০০২ সালেও রমনিকে বেইন ক্যাপিটালের শতভাগ স্বত্বাধিকারী দেখানো হয়েছে। কিন্তু শুক্রবার সিএনএনকে রমনি বলেন, ১৯৯৯ সাল থেকে তিনি আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে নেই। ওবামার প্রচারে ব্যয় ১০ কোটি ডলার : পুনর্নির্বাচনী প্রচারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যে ১০ কোটি ডলার ব্যয় করেছেন। কয়েকটি প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে টেলিভিশন বিজ্ঞাপন বাবদ তার এ ব্যয় হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে দেশজুড়ে একটিমাত্র নির্বাচনে নয় বরং সবগুলো রাজ্যেই জিতে আসতে হয়। যুক্তরাষ্ট্রে অনেকগুলো রাজ্য রয়েছে যেগুলোতে ডেমোক্রেট বা রিপাবলিকান কোনো দলই শক্ত অবস্থানে নেই। এসব রাজ্যে প্রচারের পেছনে বেশি ব্যয় করছেন ওবামা। তার ব্যয়ের শীর্ষে রয়েছে ওহিয়ো অঙ্গরাজ্য। এর পর রয়েছে ফ্লোরিডা ও ভার্জিনিয়া। সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV