ওবামার দাদির প্রার্থনা…
ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কেনীয় দাদি সারাহ ওবামা এ বছর হজ পালনের সময় প্রার্থনা করেছেন, ‘মহান আল্লাহ যেন মার্কিন নেতাকে (ওবামা) ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার তৌফিক দেন।হজ পালনের পর জেদ্দায় সৌদি দৈনিক আওওয়াতান-এ এক সাক্ষাৎকারে ৮৮ বছর বয়সী সারাহ
দাদি সারাহ ওবামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা বলেন, ‘আমার পৌত্র যেন ইসলাম ধর্মে দীক্ষিত হয়, সে প্রার্থনা করেছি।পত্রিকাটি জানায়, সারাহ ওবামা তাঁর ছেলে ওবামার চাচা সায়েদ হোসেন ওবামা এবং চার নাতিকে নিয়ে হজ করেছেন। হজ পালনের জন্য সৌদি সরকার তাঁদের আমন্ত্রণ জানিয়েছিল। সায়েদ হোসেন সৌদি বাদশাহ আবদুল্লাহকে তাঁর অতিথিপরায়ণতার জন্য ধন্যবাদ জানান।সারাহ বলেন, তিনি কেবল হজের বিষয়ে আলোচনা করতে পারেন কিন্তু ওবামার রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করবেন না।
গত আগস্টে প্রকাশিত মার্কিন এক জনমত জরিপে দেখা যায়, প্রতি পাঁচজন আমেরিকানের মধ্যে একজনের ধারণা, ওবামা একজন মুসলমান। তবে হোয়াইট হাউস বারবার জানিয়েছে, পূর্ণ নামে ‘হোসেন’ থাকলেও মার্কিন প্রেসিডেন্ট একজন একনিষ্ঠ খ্রিষ্টান। এএফপি।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন