Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

ওবামার বিরুদ্ধে গোয়েন্দাগিরি চালিয়েছিল বুশ প্রশাসন

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: June 24, 2013 | 1:14 AM

ডেস্ক: ২০০৪ সাল। বারাক ওবামা তখন যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যে সিনেট প্রার্থী। ক্ষমতায় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। কিন্তু ওবামার জানার বাইরে তার পেছনে গুপ্তচর লাগিয়ে দিয়েছিল বুশ প্রশাসন। শুধু তখনই নয় তার আগে-পরে ও তার পেছনে কঠোর নজরদারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। শ্রীলঙ্কা থেকে প্রকাশিত এশিয়া ট্রিবিউনে এসব কথা বলা হয়েছে। গোপন কথা ফাঁস করে দেয়া রাশ টাইস এ গোপন কথা ফাঁস করেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা সব সময় ওবামার পেছনে গোয়েন্দাগিরি করতো। এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের তখনকার সমাজের অভিজাত শ্রেণীর লোক, রাজনীতিক, বিচার বিভাগীয় সদস্য, সেনাবাহিনীর উচ্চপদস্থ ব্যক্তি ও কংগ্রেসম্যানের পেছনে এমন গোয়েন্দা লাগানো থাকতো। রাশ টাইস বলেছেন, বুশ প্রশাসন থেকে যে বারাক ওবামার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালানো হতো তিনিই এখন ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাসিন্দা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। রাশ বলেছেন, আমি এসব জানতে পেরেছি, কারণ এসব তথ্য আমাকে পেপারওয়ার্ক করতে হতো। যুক্তরাষ্ট্র যে কাউকে ছেড়ে কথা বলে না তার মন্তব্য থেকে তা-ই বোঝা যায়। যুক্তরাষ্ট্র সমপ্রতি কম্পিউটার ডাটা, ই-মেইল ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগে যে আড়ি পেতেছে বলে খবর বেরিয়ে এসেছে তার পরিপ্রেক্ষিতে এমন সব কথা জানা যাচ্ছে। বারাক ওবামা সম্পর্কে তিনি বলেছেন, সেটা ছিল ২০০৪ সালের গ্রীষ্ম। আমার হাতে যতগুলো কাগজ ছিল তার মধ্যে একটি পেপার ছিল, যা সুতা দিয়ে বাঁধতে হবে। এ কাগজটি ইলিনয়েসের তখনকার ৪০ বছর বয়সী একজন সিনেটরের বিষয়ে। তখন আমার জানার বিষয় ছিল না কে ওই সিনেটর। তিনি হোয়াইট হাউসে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এফবিআইয়ের গোপন তথ্য ফাঁসকারী সিবেল এডমন্ডস এবং রাশ টাইস একমত যে, এমন সব উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এত কড়া নজরদারি করা হয়েছিল তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য বের করতে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ