Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ওবামার সাবেক প্রেমিকারা মুখ খুললেন

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: May 3, 2012 | 10:32 AM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক দুই বান্ধবী তাদের প্রাক্তন ‘প্রেমিক ওবামা’ সম্পর্কে প্রথমবারের মত মুখ খুলেছেন। ১৯৮০ সালের প্রথম দিকে ওবামার বয়স যখন ২০ এর কোঠায়, তখন ওবামার জীবনে এসেছিলেন জেনেভিভ কুক ও তারপর অ্যালেক্স ম্যাকনিয়ার। ম্যাকনিয়ারের কাছে বেশ কিছু প্রেমপত্র লিখেছিলেন তরুণ ওবামা। আর কুক ডায়েরি লিখতেন। সেসব তথ্য থেকে উঠে এসেছে ওবামার প্রথম জীবনের সংগ্রামের কাহিনী। জাতিগত বিদ্বেষ দূরে ঠেলে আমেরিকার আধুনিক সমাজে ঠাঁই করে নেয়ার কাহিনী। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস। কুকের সঙ্গে ওবামার সম্পর্ক ১ বছরের বেশি গড়িয়েছে। কুক তার এক ডায়েরিতে লিখেছিলেন, নিঃসন্দেহে তাদের সম্পর্কে ‘যৌন উষ্ণতা’ ছিল। তবে, সম্পর্কের অন্য দিকগুলো ভাবিয়ে তুলেছিল কুককে। ওবামার ওপর রাগ হতো বলেও সেখানে লিখেছেন তিনি। কারণ, ওবামার উষ্ণতা ছলনায় ভরা হতে পারে বলে ভয় ছিল তার। ওবামার বাকপটুতা আজ যেমন রাজনীতিতে তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা ও অন্যদিকে সমালোচনা। সে একইভাবে মুগ্ধ হয়েছিলেন তার প্রেমিকা কুকও। কিন্তু, ভয় পেতেন ওবামার উদাসীনতাকে। এদিকে ম্যাকনিয়ারের কাছে ওবামার লেখা বিভিন্ন চিঠিতেও উঠে এসেছে নানা তথ্য।  
মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV