ওবামার স্বাস্থ্যসেবা আইন সুপ্রিমকোর্টে বহাল : রমনি ও রিপাবলিকানদের বাতিলের অঙ্গীকার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আইনটিকে সাংবিধানিক বলে রায় দিয়েছে আদালত। এদিকে নির্বাচনে জয়লাভ করলে ওবামার স্বাস্থ্যসেবা আইন বাতিলের অঙ্গীকার করেছেন রমনি ও রিপাবলিকানরা। খবর রয়টার্স ও এএফপির
ওবামার সংস্কার আইনানুযায়ী, সব মার্কিনীকে ২০১৪ সালের মধ্যে স্বাস্থ্যবীমা করা নয়ত জরিমানা দেয়ার বিধান রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির বেঞ্চে আইনটির পক্ষে প্রধান বিচারপতি জন রবার্টসের ভোটেই তা বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়। ২০১০ সালের মার্চে রোগীর সুরক্ষা ও স্বল্প ব্যয়ে সেবার নিশ্চয়তা বিষয়ক সংস্কার বিলটিকে আইনে পরিণত করতে ওবামা সই করার কয়েক মিনিটি পরই ফ্লোরিডাসহ ১২টি অঙ্গরাজ্য এ বিলের আইনগত বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে লেখেন, পেশেন্ট প্রটেকশন এন্ড এফোর্ডেবল কেয়ার অ্যাক্টের (এসিএ) আওতায় যেসব মার্কিনী স্বাস্থ্যবীমা করবে না তাদেরকে মাশুল হিসাবে জরিমানা দিতে হবে। এ জরিমানা কর হিসাবে গণ্য হবে ।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সামপ্রতিককালে ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইনটি সবচেয়ে বেশি আলোচিত। এ আইনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট মতবিরোধ রয়েছে। আর সে কারণে নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সুপ্রিম কোর্টের এ রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফলে বিচারকরা এই বিলের ব্যাপারে কি রায় দেন গত কয়েক সপ্তাহ জুড়ে তা ছিল রাজনৈতিক ও স্বাস্থ্যসেবা মহলে ব্যাপক আলোচনার বিষয়। এদিকে সুপ্রিম কোর্টের রায় যাই হোক না কেন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কারসমূহ বাতিল করার অঙ্গীকার করেছেন রিপাবলিকানরা। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি বলেছেন, তিনি নির্বাচিত হলে এই আইন বাতিল ও প্রতিস্থাপন করবেন। রমনি বুধবার ভার্জিনিয়ার ওয়াশিংটনের উপকণ্ঠে স্টার্লিং শহরতলিতে তার নির্বাচনী সভায় বলেন, আমরা আদালত কি সিদ্ধান্ত নেয় তা দেখার অপেক্ষায় আছি। তিনি বলেন, আর আদালত যদি এটি বাতিল না করেও বলে যে এটি সংবিধান সম্মত, তাহলেও আমরা মনে করি এটি একটি বাজে নীতি। আর এর অর্থ হলো : আমি নির্বাচিত হলে এটি বাতিল ও এর স্থলে নতুন স্বাস্থ্যনীতি করবো। ওবামা তার এই স্বাস্থ্যসেবা কর্মসূচিকে দেশের ভেতরে এক অনন্য অর্জন বলে দাবি করলেও রমনি এটি বাতিল করবেন বলে তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান অঙ্গীকার হিসাবে তুলে ধরছেন।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests