Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওবামা’র ৪৪৭ বিলিয়ন ডলারের নতুন কর্মসংস্থান ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: September 11, 2011 | 1:11 AM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও কর কমাতে ৪৪৭ বিলিয়ন ডলারের প্রস্তাবিত ‘আমেরিকান জবস অ্যাক্ট’ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতেই ওবামা এ উচ্চাভিলাষী প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার কংগ্রেসের এক অধিবেশনে ওবামা এই প্রস্তাবকে দ্রুত পাস করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।  কংগ্রেস অধিবেশনে দেয়া ভাষণে ওবামা বলেছেন, আমি এই পরিকল্পনা কংগ্রেসে পাঠাচ্ছি। আপনাদের উচিত এটি পাস করানো। তিনি বলেছেন, এ আইনের উদ্দেশ্য খুব সাধারণ- আরও বেশি সংখ্যক মানুষকে কাজ দেয়া ও যারা কাজ করছে তাদের পকেটে আরও  বেশি করে অর্থ দেয়া। এ আইনের মাধ্যমে নির্মাণ শ্রমিক, শিক্ষক ও দীর্ঘদিন ধরে বেকার থাকা ব্যক্তিদের জন্য আরও কাজের সৃষ্টি হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, নতুন শ্রমিক ভাড়া করে এমন কোম্পানিগুলোর কর কমাবে এটি। একই সঙ্গে আমেরিকায় কাজ করা প্রতিটি ব্যক্তি ও প্রতিটি ছোট ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর অর্ধেক কমাবে। ওবামা জানান, তার এ প্রস্তাব যুক্তরাষ্ট্রে ‘বিশ্বমানের পরিবহন ব্যবস্থা’র উন্নয়ন ও কমপক্ষে ৩৫ হাজার বিদ্যালয়ের সংস্কার ও আধুনিকায়নে সহায়তা করবে। আগামী সপ্তাহে কংগ্রেসে বিলটি উপস্থাপনের আশা করছেন তিনি। এদিকে, কয়েকজন রিপাবলিকান ওবামার এ বিলকে পুনঃনির্বাচন পরিকল্পনা বলে সমালোচনা করেছেন। অনেকের মতে, তার ভাষণে বিল সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বর্তমানে ৯.১ শতাংশে দাঁড়িয়েছে। আর এটি ২০১২ সালের নির্বাচনকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV