Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক শেষে শমসের মোবিনের দেশে প্রত্যাবর্তন

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: April 7, 2011 | 9:07 AM

 এনা: বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক পররাষ্ট্র সচিব শমসের মোবিন চৌধুরী বীর বিক্রম ৬ এপ্রিল রাতে বাংলাদেশের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেছেন। জাতিসংঘে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশনের সভায় যোগদানের জন্যে ২০ মার্চ তিনি নিউইয়র্কে এসেছিলেন। ১ এপ্রিল সে সভা শেষ হলে তিনি ওয়াশিংটন ডিসিতে যান দলীয় কাজে। সেখানে স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্ল্যাক ছাড়াও ক্যাপিটল হিলের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার সাথে সাক্ষাত করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অবহিত করেন। বিএনপি চেয়ারপার্সন যুক্তরাষ্ট্রে এলে ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন, কংগ্রেসম্যান-সিনেটরদের সাথে সম্ভাব্য বৈঠক নিয়ে কথা বলেন বলে জানা গেছে। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সাথে আলোচনার সুযোগ পেলেও আনুষ্ঠানিক কোন বৈঠকে অংশ নিতে তিনি আগ্রহ দেখাননি। উল্লেখ্য যে, বিএনপি-জামাত জোটের শাসনামলের শেষ পৌণে দুই বছর (২০০৫ সালের মার্চ থেকে ২০০৭ সালের এপ্রিল) এবং কেয়ারটেকার সরকারের ৪ মাস শমসের মোবিন চৌধুরী ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সুবাদে যুক্তরাষ্ট্রে অনেকের সাথে তার কূটনৈতিক সম্পর্ক তৈরী হয়। সেই কানেকশন কাজে লাগিয়ে বিএনপির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে তার এ সফরের গুরুত্ব অপরিসীম বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। বিশেষ করে, ড. ইউনূসকে ঘিরে ওবামা প্রশাসনের সাথে শেখ হাসিনার মধ্যে তিক্ততার সুযোগ নিতে বিএনপি শমসের মোবিন চৌধুরীকে ওয়াশিংটনে পাঠিয়েছিল বলে অনেকের ধারণা। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV