ওবামা বছরের সেরা ব্যক্তিত্ব এবং আলোচিত ঘটনা হচ্ছে পিলখানা হত্যাকান্ড
নিউইয়র্ক থেকে এনাঃ ২০০৯ সালের সেরা ব্যক্তিত্ব বরাক ওবামা এবং আলোচিত ঘটনা-পিলখানা হত্যাকান্ড। উত্তর আমেরিকায় বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত ঠিকানা পত্রিকার দৃষ্টিতে পরিবর্তনের শ্লোগানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ওবামা মানবতার মুক্তির জন্যেই শুধু নয়, আমেরিকানদের মৌলিক সমস্যার সমাধানেও

আন্তরিক উদ্যোগ নিয়েছেন। প্রেসিডেন্ট বুশের কারণে মুসলিম বিশ্বের সাথে পাশ্চাত্যের যে বৈরী সম্পর্ক তৈরী হয়, তার অবসানেও বিশেষ পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। মন্দাজনিত পরিস্থিতি থেকে আমেরিকানদের উদ্ধারেও অহর্নিশ প্রয়াস চালাচ্ছেন তিনি। শুধু তাই নয়, ইমিগ্রেশনের ভঙ্গুর অবস্থা কাটিয়ে সোয়া কোটি অবৈধ ইমিগ্র্যান্টকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের সুযোগ সৃষ্টির অঙ্গিকারও করেছেন প্রেসিডেন্ট ওবামা। মোটা কথা ইমিগ্র্যান্টদের নাজুক পরিস্থিতির অবসানে ওবামার আন্তরিকতায় কোন কমতি নেই বলে সংশি ষ্ট সকলে মনে করছেন।অপরদিকে বছরের শুরুতেই ঢাকায় পিলখানায় বিডিআর সদর দফতরের হত্যাযজ্ঞকে বছরের আলোচিত ঘটনা হিসেবে মনে করে ঠিকানা পত্রিকা। বাংলাদেশের ইতিহাসেই শুধু নয়, সভ্যতার ইতিহাসে এমন নৃশংসতা খুবই কম। সে ঘটনার বিচার চলছে। বিচারে মদদদাতা কিংবা নেপথ্য কুশিলবদের চেহারা উম্মোচিত হলে ভবিষ্যতে হেন নৃশংসতা রোধ করা সহজ হবে বলে আপামর মানুষের প্রত্যাশা।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি