Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

ওবায়দুল কাদেরের আশুরোগ মুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া মহফিল ও বিশেষ প্রার্থনা

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: March 5, 2019 | 11:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের যৌথ উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশুরোগ মুক্তি কামনা করে মহান আল্লাহতালার নিকট দোয়া মহফিল ও বিশেষ প্রার্থনা করা হয়।

সকলেই নিজ নিজ ধর্মীয়নুসারে তার খুব তাড়াতাড়ী সুস্থতা চেয়ে জনগনের মাঝে ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন । সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডঃ প্রদিপ কর, তোফায়েল চৌধুরী, সাইফুল ইসলাম রহিম, আবদুর রহিম বাদশাহ, শরীফ কামরূল হীরা, কায়কোবাদ খান, আশুক মাসুক, ইলিয়ার রহমান, আহমদ মোস্থফা পারভেজ, সাদত হোসেন, ওয়ালী হোসেন, স্বেচ্ছাসেবক লীগের দরুদ মিঞা রনেল, নাফিসুর রহমান তোরান, যুবলীগের সেবুল মিঞা, রিন্টু লাল দাস এবং শ্রমিক লীগের সহ সভাপতি মনজুর চৌধুরী প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েছ আহমদ। দোয়া মহফিল তোফায়েল চৌধুরী ও বিশেষ প্রার্থনা করেন ডঃ প্রদিপ কর।

উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের সকল স্থরের নেতা ও কর্মী। এখানে উল্লেখ্য গত রোববার ভোরে হঠাৎ শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয় ওবায়দুল কাদেরের। এরপর তাঁকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। গতকাল সোমবার ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। হৃদরোগে ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে নিবিড় পর্যবেক্ষনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ