Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ওমরাহ ভিসা নিয়ে মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞা সৌদির

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: June 2, 2018 | 5:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওমরাহ ভিসা নিয়ে মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।সৌদি আরবের পাসপোর্ট অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ্য রয়েছে, ওমরাহ করতে আসা বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কোনও বিলম্ব না করে চলে যেতে হবে। অন্যথায় মেয়াদ শেষ হওয়ার পর ধরা পড়লে দেশে ফেরত পাঠানোর আগে ৬ মাসের জেল ও ৫০ হাজার রিয়াল জরিমানার শাস্তির মুখে পড়তে হবে।

নতুন এই নিষেধাজ্ঞার কারণে ওমরাহ পালনকারী বিদেশিরা মক্কা, মদিনা ও জেদ্দার নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না। এছাড়া তাদের ভিসার নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশে ফেরত আসতে হবে।
বিবৃতিতে ওমরাহ ভিসার বেআইনি সুযোগ যাতে কেউ না নেয় সেই বিষয়েও সতর্ক করা হয়েছে। পাসপোর্ট অধিদফতর দেশটির নাগরিকদের মেয়াদোত্তীর্ণ ওমরাহ ভিসাধারী বিদেশিদের পরিবহন, নিয়োগ ও আবাসনের সুবিধা না দেওয়ার আহ্বান জানিয়েছে।
মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম গালফ বিজনেস জানিয়েছে, অতীতে কাজের আশায় অনেকে ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশ করে থেকে যেতেন। সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত নভেম্বর থেকে সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত এই অভিযানে প্রায় ১১ লাখ মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং ৩ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। চলমান অভিযানে এ পর্যন্ত ওমরাহ ভিসার মেয়াদ শেষ হওয়া ২ হাজারের বেশি বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ