Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে বাংলাস্কুলের প্রিন্সিপালের দায়িত্বে শামীম চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: January 15, 2020 | 7:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ওয়াশিংটনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট – বিসিসিডিআই পরিচালিত বাংলাস্কুলের প্রিন্সিপাল হিসাবে নিয়োগ পেলেন জনপ্রিয় সংগঠক শামীম চৌধুরী। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিসিসিডিআই এর নবনির্বাচিত সভাপতি সঞ্জয় বড়ুয়া ও সাধারন সম্পাদক পংকজ চৌধুরী। এই নিয়ে দ্বিতীয়বারের মত বাংলাস্কুলের প্রিন্সিপালের দায়িত্ব পেলেন বৃহত্তর ওয়াশিংটন বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ জনপ্রিয় সংগঠক শামীম চৌধুরী।

বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে শামীম চৌধুরী

এছাড়াও ইতপুর্বে শামীম চৌধুরী পরপর দুইবার বিসিসিডিআই বাংলাস্কুলের সভাপতির বাংলাস্কুলের সভাপতির দায়িত্ব পালন করেন। প্রিন্সিপাল হিসাবে শামীম চৌধুরীর এই নিয়োগ ১০ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সমাজ বিজ্ঞানে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় থেকে মাষ্টার্স ডিগ্রি অর্জনের পাশাপাশি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর উপর শামীম চৌধুরী ডিগ্রি লাভ করেন। বাংলাদেশে থাকাকালীন সময়ে অনারারী শিক্ষক হিসাবে তিনি মুরাদপুর প্রাইমারী স্কুলে শিক্ষকতা করেন। বিসিসিডিআই পরিচালিত বাংলাস্কুলে তিনি ইতিপুর্বে বাংলার উপর ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করেন। বিসিসিডিআই এবং বাংলাস্কুল পরিবারের সাথেও শামীম চৌধুরীর গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাংলাস্কুলের প্রিন্সিপাল হিসাবে শামীম চৌধুরীর এই নিয়োগে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ডিএমভি সভাপতি আকতার হোসাইন, আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি জি আই রাসেল, আমেরিকান বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন সভাপতি সাদেক এম খান, সাধারন সম্পাদক মনির পাটোয়ারী, ট্যাক্স স্পেশালিষ্ট বদরুল আলম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সভাপতি আনোয়ার হোসাইন, মজিবুর রহমান খান মেরিল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী বুরহান আহমেদ, বাংলাস্কুলের গানের শিক্ষক নাসের চৌধুরী, আমরা বাঙালি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক দেওয়ান আলী বিজয়, বাকোডিসি সভাপতি মজনু মিয়া সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অশ্রু সহ আরো অনেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV