Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ২০২১ সালে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানার কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: January 10, 2021 | 9:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক, ওয়াশিংটন ডিসি: ২০২১ সালে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের কার্যক্রম জোরেশোরে শুরু হয়েছে। গত ৯ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটির এক বৈঠক জুম এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কনভেনার জি আই রাসেল এবং সভা পরিচালনা করেন মেম্বার সেক্রেটারি শিব্বীর আহমেদ। সভায় উপস্থিত ছিলেন স্বাগতিক কমিটির সভাপতি ইনারা ইসলাম, চীফ কনসালটেন্ট আতিকুর রহমান, উপদেষ্টা ও চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, কালচারাল চেয়ারপার্সন আকতার হোসেন, ইন্টারন্যাশনাল চেয়ারপার্সন কামরুল ইসলাম কামাল, ফাইন্যান্স কমিটির চেয়ারপার্সন ড. ফায়জুল ইসলাম, সিকিউরিটি চেয়ারপার্সন রোমিও হক, জামিল খান, কো কনভেনার শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সভাপতি শতরূপা বড়ুয়া, নিউজার্সী থেকে কবির কিরন, আটলান্টা থেকে মইনউদ্দীন দুলাল, আরিফুর রহমান স্বপন, মিজানুর রহমান, আকাশ রইস, আবু সরকার, গোলাম ফারুক, শামীম হায়দার, কো কনভেনার শামসুদ্দীন মাহমুদ, সেলিম ইব্রাহিম, কো কনভেনার জুয়েল বড়ুয়া, হাসনাত সানি, প্রাক্তন চেয়ারম্যান ডিউক খান, শাহ হালিম প্রমুখ।

সভায় ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার জন্য আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথম দিকে সাংবাদিক সম্মেলন সহ বাংলাদেশ সফর করবার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় কমিটির বিভিন্ন সাব কমিটি নিয়ে আলাপ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসের ২, ৩ ও ৪ তারিখ শুক্র শনি ও রবিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১। সম্মেলনের হোষ্ট আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট এন্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV