Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ডিসিতে প্রবল বর্ষণ, হোয়াইট হাউজে পানি

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: July 9, 2019 | 2:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রবল বর্ষণে আকষ্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউজের নিচতলার একটি দপ্তরের মেঝেতে পানি উঠেছে। বিবিসি, রয়টার্স। ভারী বৃষ্টিপাতে হোয়াইট হাউজের বেজমেন্ট প্লাবিত হয়েছে। এতে প্রিন্ট, রেডিও ও টেলিভিশন সাংবাদিকদের ওয়ার্কস্পেস ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য হিল, টাইম

প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন পাতাল রেল পথে পানি জমে ট্রেন চলাচলে অচল হয়ে পড়ে। ওয়াশিংটন স্মৃতিস্তম্ভের সামনের সড়ক ডুবে গেছে। এতে আটকা পড়ে অনেক যানবাহন । গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া নিয়ে সতর্ক করেছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এলাকায় বসবাসরত সাধারণ জনগণকে নিচু জায়গা ছেড়ে উঁচু জায়গায় অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে। সরকারি বা ঐতিহাসিক দলিল-দস্তাবেজ সংরক্ষণাগার ডি.সি ন্যাশনাল আর্কাইভসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। উল্লেখ, এখানে প্রধান সংবিধানসহ বিভিন্ন ঐতিহাসিক দলিল ওই সংরক্ষণাগারে রাখা আছে। তবে, এসব ভিজে যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদফতর জানায়, সোমবারের রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ ৭৬ মিলিমিটার (৩ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করার কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবারের বৃষ্টিপাতে মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রতিদিনের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যায়। এতে করে নগরীর অনেক এলাকায় লোকজন আকস্মিক বন্যার মধ্যে গাড়িতে আটকা পড়ে। ওয়াশিংটন ডিসিতে বসবাসরত সাধারণ জনগণকে উচু স্থানে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেইসঙ্গে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে কর্তৃপক্ষ। জরুরি বিভাগের কর্মীরা পানির মধ্যে গাড়িতে আটকে থাকা অনেককে উদ্ধার করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ